Heat Wave Protection: তাপে পুড়ছে শরীর, তার উপরে গলদঘর্ম দশা, কীভাবে সুস্থ থাকবেন? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
তাপ প্রবাহে জর্জরিত রাজ্যবাসী। সকাল ১০টা বাজলেই বাইরে চড়া রোদের তেজ। তার উপরে ঘাম। একেবারে যাকে বলে রোদে গরমে গলদঘর্ম দশা হচ্ছে। জুন মাসে তাপপ্রবাহ চলছে রাজ্যে। এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখা কঠিন। কীভাবে নিজেকে সুস্থ রাখবেন তার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
গরমে শরীরকে সুস্থ রাখার একটাই মূলমন্ত্র শরীরকে ডিহাইড্রেট রাখা। জৈষ্ঠের শেষবেলাতেও যেভাবে দাপট দেখাচ্ছে গরম তাতে শরীর ঠিক রাখা কঠিন। এই গরম থেকে বাঁচতে সবার আগে শরীরে তরল অর্থাৎ জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। কাজেই দিনে পর্যাপ্ত পরিমানে জল খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা।

তবে জল খেতে বলা মানেই যে কেবল জলই খেয়ে যাবেন এমন নয়। যেমন রোদ থেকে বাড়িতে এসেই আগে জল খাবেন না। শরীরটা একটু ঠান্ডা হতে দিন তারপরে জল খান। এসে সর্দিগরমি হওয়ার সম্ভাবনা কমবে। শিশুদেরও জল খাওয়ান বেশি করে। মৌড়ি ভেজা জল, গ্লুকোজ ওয়াটার বেশি করে খেতে হবে।
শরীরে জলের চাহিদা মেটাতে শরবৎ কিন্তু খুব উপকারী। কারণ শরীরে ঘাম হলে ক্লান্তিও আসে। কাজেই এক্ষেত্রে শরীরের সেই ক্লান্তি মেটাতে এই শরবৎ খাওয়া জরুরি। এক্ষেত্রে অব্যর্থ কাজ করে ছাতুর শরবৎ। ছাতু যেমন একদিকে শরীরকে ঠান্ডা করে অন্যদিকে শরীরে ক্লান্তির ভাবও কমিয়ে দিয়ে বডিকে হাইড্রেট করে তোলে।

জল, শরবৎ খাওয়ার পাশাপাশি খাবারের দিকেও নজর দিতে হবে। গরমের সবজি খাওয়া শুরু করুন। খাবারের তালিকায় রাখুন লাউ, পটল, ঝিঁঙে, ভেন্ডি। এগুলি গরমের জন্যই সবজি। গরমের সময় এই সবজি হয়। সেকারণে মরশুমি সবজি খাওয়া অত্যন্ত জরুরি। সেই সঙ্গে মরপশুমি ফল খাওয়া জরুরি।
সেই সঙ্গে শরীর সম্পর্কে সচেতন হয়ে বাড়ির বাইরে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বেরোনো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকর। পোশাকের ক্ষেত্রেও বলা হচ্ছে সুতির জামা এবং গা ঢাকা জামা কাপড় পরতে হবে। এতে সানট্যান থেকেও নিজেকে বাঁচানো যায় সেই সঙ্গে হালকা রঙের ঢিলে ঢালা সুতির পোশাক পরা জরুরি। সঙ্গে ছাতা রাখা খুবই জরুরি।

আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর জন্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে দুপুরে বাড়ির বাইরে বেশি বেরোতে নিষেধ করা হয়েছে। জলের সঙ্গে শরবৎ সঙ্গে রাখুন। সবসময় ওআরএস খাওয়া ঠিক হবে না। ওআর এসও নিয়ম মেনে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications