শরীর সুস্থ রাখতে হার্টের রোগীরা শীতকালে এই টিপসগুলি মানুন, না হলেই বিপদ
শীতের মরসুম শুরু হতেই সকলেরই প্রায় ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশির সমস্যা শুরু হয়ে গেছে। আর এই সময় শরীরে যত্ন নেওয়া খুব দরকার। বিশেষত যারা ডায়াবেটিসের রোগী বা হার্টের রোগী তাদের শরীরের উপর বিশেষ চাপ পড়ে। তাদের শরীর খারাপ বেশি হয়।
তাই এসময় হার্টের রোগীদের এই বিশেষ টিপসগুলি মানতে হবে। না হলে কিন্তু হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে। তাই শীতকালে হার্টের রোগীরা এই টিপসগুলি মানতে পারেন। জানুন কী কী মানবেন।

- ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকবেন না
হার্টের রোগীরা এই শীতের সময় ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকবেন না। এতে রক্তনালী সঙ্কুচিত হতে পারে। যাতে আপনার হার্টের ওপরে বড় চাপ পড়বে। তবে খুব ঠান্ডা তেও ঘরের বাইরে বের হবেন না। এতে আপনার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকবে। সেই সঙ্গে শরীর ক্রমশ খারাপ হতে থাকবে।
- গরম জামা কাপড় পরুন
যখন আমি ওয়ার্ক আউট করবেন কিংবা হাঁটতে যাবেন অবশ্যই গরম জামা কাপড় পরে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যাতে ঠান্ডা না লেগে যায়। প্রচুর পরিশ্রম করাও এই সময় আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই আগেই সাবধান হোন আপনি।
- উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে থাকবে
শীতকালে গরম জামা কাপড় পরে কাজ করলে আপনার শরীর গরম হবে। তবে শরীরকে খুব বেশি গরম করবেন না, এতে শরীর খারাপ হতে পারে। এতে হৃদরোগীদের শরীরে নানান সমস্যা হয়। উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে থাকে।
- এই খাবার খাবেন না
শীতকালে ভাজাভুজি, তেল, মশলা জাতীয় খাবার ইত্যাদি খাওয়া চলুন। সেই সঙ্গে চিনি, প্রক্রিয়াজাত জাতীয় খাবার একদমই খাবেন। এতে হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকবে। তাই হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।
- মদ বেশি খাবেন না
শীতকালে মদ বেশি খাবেন না, ধূমপান করা এড়িয়ে চলুন। কারণ এতে হার্টের রোগীদের খুব সমস্যা হয়। এতে আপনার রক্তনালীগুলো সংকুচিত হতে থাকবে। ধূমপান করলে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে। হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়তে থাকবে।
- বুকে ব্যথা হওয়া
শীতের মরসুমে যদি বুকে ব্যথা করে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সময় এই সমস্যা কিন্তু হার্টঅ্যাটাক হওয়ার আগে এমন সমস্যায় পরেন অনেকে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications