Heart Healthy Diet: হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমাতে নিত্যদিন এগুলি খান
প্রত্যেকটি মানুষের হার্ট সুস্থ রাখা খুব দরকার, কারণ বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা খুব বাড়ছে। শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরা যে এই রোগে আক্রান্ত হন তা কিন্তু নয়, তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মধ্যে, এর প্রধান কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, খাদ্যাবাসের পরিবর্তন, অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া, মদ পান, ধূমপানকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তুলছে।
ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন খনিজসমৃদ্ধ এই খাবারগুলি যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন, তাহলে কখনোই আপনি হৃদরোগে আক্রান্ত হবেন না বা হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা খুব কম। জানুন কোন কোন খাবার খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।

গোটা খাদ্যশস্য
যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন, তাহলে কখনোই আপনার হার্ট অ্যাটাক হবে না বা আপনি হার্টের রোগে ভুগবেন না। যেমন- ওটস, বাদামী চাল, কুইনো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলি খেলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা ক্রমশ কমতে থাকবে। সেই সঙ্গে হার্ট আপনার আরোও শক্তিশালী হয়ে উঠবে। ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতন খনিজ উপাদান থাকে। যেগুলি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।
সবুজ শাক সবজি
যদি আপনি হার্টকে আরও শক্তিশালী রাখতে চান বা হার্ট অ্যাটাক রুখতে চান তাহলে রোজকার সবুজ শাকসবজি খাবেন। তাজা সবুজ শাক-সবজি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। পালং শাক, ব্রকলি এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি খেলে আপনার শরীরে কখনোই রক্ত জমাট বাঁধবে না। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ফ্রি রেডিকেল কমাতে সহায়ক। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। ওই খাবারগুলিতে রয়েছে ফাইবার , যা আপনার উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমাতে সহায়ক। শুধু তাই নয় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমাবে অনেকটাই।

সয়াবিন
নিরামিষভোজীরা কিন্তু নিত্যদিন খেতে পারেন সয়াবিন। যা আপনার হার্টকে ভালো থাকবে। টোফু, সয়াবিনের দুধ খেতে পারেন। এগুলো কিন্তু হার্টকে খুব ভালো রাখেম, সেই সঙ্গে আপনার শরীরের শক্তিও যোগাবে।
ড্রাই ফুটস
গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তির নিত্যদিন ড্রাই ফুটস খান তার কখনোই হার্ট অ্যাটাক হয় না। কারণ এতে মনোসেচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার কোলেস্টেরল কমাতে সহায়ক। যেমন বাদাম, আখরোট ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আমরা রক্তচাপ কমাতে সহায়ক এবং হার্ট অ্যাটাক থেকে আপনাকে মুক্ত রাখবে।
বেরি
বেরি ফলের নাম সহ সকলেই প্রায় শুনেছেন। যদি পারেন নিত্যদিন বেরি খান, এটি আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমাবে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে কমাবে। বেরি, ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি খাওয়া শরীরের জন্য খুব ভালো। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাবে। সেই সঙ্গে ওজন রাখবে নিয়ন্ত্রণে।












Click it and Unblock the Notifications