Heart Attack Symptoms: কোন কোন কারণে হয় হার্ট অ্যাটাক, জানুন লক্ষণগুলি সম্পর্কে

হার্ট আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি ছাড়া আমরা আমাদের জীবন ভাবতেই পারি না। এটি সব সময় ভালো রাখা আমাদের দায়িত্ব, না হলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। যখন কোনও শিরায় রক্ত জমাট বেঁধে যায় তখনই হৃদপিণ্ড রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, যে কারণেই হয় হার্ট অ্যাটাক হয়। এটি কিন্তু মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল তারপর অতিরিক্ত ওজনের কারণেও হার্ট অ্যাটাক হয়।

এমন অনেক তারকারা রয়েছেন যেমন সিদ্ধার্থ শুক্লা, পুনিত রাজকুমার, কে কে তারা কিন্তু হার্ট অ্যাটাকের কারণেই তাদের প্রাণ হারিয়েছেন। হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামেও পরিচিত,এটি নামে পরিচিত।

heart attack

বুকে অস্বস্তি হওয়া

চিকিৎসাকরে বলছেন, হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে প্রচণ্ড অস্বস্তি এবং ব্যথা অনুভব হয় তখন কিন্তু এটি এড়িয়ে যাওয়া উচিত নয়। বুকের মাঝখানে বা বাম দিকে পেশীদের টান ধরে এবং বুক যেন চেপে আসে। শ্বাস নিতে কষ্ট হয়। সেই সময় যদি রোগী হাঁটাচলা করেন বা উঠে বসেন তাহলে কিন্তু তার বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। যদি এরকম লক্ষণ আপনার ও থাকেন, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

পিঠে, ঘাড়ে, চোয়ালে ব্যথা

হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে যেমনি ব্যথা হয় ঠিক তেমনি শরীরের বাইরে ও কিন্তু ভীষণ যন্ত্রণা হয়। পিঠে, ঘাড়ে, চোয়াল এমনকি পেটেও এই ব্যথা ছড়িয়ে পড়ে , আবার অনেকের ক্ষেত্রে গলা ব্যথা হতে পারে। এইসব লক্ষণ কখনো এড়িয়ে চলা উচিত নয়। যদি আপনি হার্ট অ্যাটাকে উপেক্ষা করতে চান তাহলে নিত্যদিন ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, বাইরের খাবার খাওয়া ছেড়ে দিন।

শ্বাসকষ্ট হোওয়া

এই রোগীদের প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে তার প্রচন্ড কষ্ট হয়। বুকে ব্যথা হয়, তাঁর বসতে বা শুতে তার কষ্ট হয়। এই লক্ষণ গুলো দেখলেই বুঝবেন তার হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব লক্ষণ।

বমি বমি ভাব

আবার অনেকের বমি বমি ভাব হয়, বদহজ হওয়া সম্ভাবনা থাকে। খাবার হজম হয় না। এটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সেই সঙ্গে বুকে বাম দিকে যন্ত্রনা হচ্ছে ।যদি এমনটা লক্ষণ আপনার হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

heart attack

প্রচন্ড পরিমাণে ঘেমে যাওয়া

হার্ট অ্যাটাক হওয়ার আগে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং হাত-পা ক্রমশ ঠান্ডা হয়ে যেতে থাকে। এসময় ঘাম হওয়ার কারণে শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। বসে থাকতেও যেন কষ্ট হয়। এই লক্ষণ গুলি কখনোই আপনি এড়িয়ে যাবেন না।

ক্লান্ত হয়ে পড়া

অনেক সময় শরীর খুব ক্লান্ত হয়ে যায়, দুর্বল লাগে, শারীরিকভাবে কাজ করতে পারা যায় না। শরীর ক্রমশ নেতিয়ে পড়ে। এসময় শুয়ে পড়তে ইচ্ছা করে।

মাথা ঘোরা

মাথা ঘোরা ও হালকা বমি বমি ভাব হার্ট অ্যাটাক হবার আগের লক্ষণ। রোগীর মাথা ঘোরে এবং হালকা হালকা মাথাব্যথা হয় হবে সেই অনেকেই রয়েছেন যারা প্রায় সময় অজ্ঞান হয়ে যান, আবার অনেক সময় অজ্ঞান হয়ে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।

কী কারণে হয় হার্ট অ্যাটাক

চিকিৎসকেরা বলছেন, অনিয়মিত জীবনযাত্রা, মদ্যপান করা, সিগারেট খাওয়া, বাইরের খাওয়া, তেল মশলা জাতীয় খাবার খাওয়া আপনার হার্ট অ্যাটাক হওয়া সম্ভবনাকে বাড়িয়ে তোলে। তাই দ্রুতই এগুলি ছেড়ে দিন,।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+