Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Heart Attack: কোন কোন কারণে হার্ট অ্যাটাক সব থেকে বেশি হয়, জানেন

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই হার্ট অ্যাটাক হবার খবর শোনা যায়। শোনা যায়, এমন অনেকে রয়েছেন যারা হার্টের অসুখে ভোগেন। তবে কেন হার্ট অ্যাটাক হয়, সে সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন। চিকিৎসকের মতে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেই আমাদের হৃদরোগের সম্ভাবনা বাড়ে।

আর এই কারণেই আমাদের হার্ট অ্যাটাক হবারও সম্ভাবনা বেশ বাড়ে। জীবনযাত্রা যদি আপনারা সঠিকভাবে না করেন বা প্রচুর পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খান বা প্রচুর পরিমাণে চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। যদি আপনি হার্ট অ্যাটাক হওয়া, হৃদরোগে ঝুঁকি কমাতে চান, হার্ট অ্যাটাক রোগকে প্রতিরোধ করতে চান তাহলে এই অভ্যাসগুলি আজ থেকেই ত্যাগ করুন।

heart attack

উচ্চ রক্তচাপ


যে ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে, সেই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা সব থেকে বেশি। এসময়ে উচ্চ রক্তচাপ থাকলে আপনার রক্তনালীতে রক্তের চাপ খুব বেশি থাকবে।

এতে আপনার কিডনি, মস্তিষ্ক, হৃদয়ের সবথেকে বেশি আক্রান্ত হবে। তাই আপনার যদি রক্তচাপ বেশি থাকে তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে।

মদ খাবেন না

অনেকেই রয়েছেন, প্রচুর পরিমাণে মদ পান করেন, তবে এই বদ অভ্যাস আজ থেকেই ত্যাগ করা উচিত। যদি আপনি প্রচুর পরিমাণে মদ পান করেন তাহলে কিন্তু আপনার রক্তচাপ ক্রমশ বাড়তে থাকবে। রক্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বুকে ব্যাথা অনুভব হবে। এতে আপনার হৃদরোগের সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, কার্ডিওভাসকুলার রোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে।

অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এড়িয়ে চলুন

অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলি আপনার যে শুধু হৃদরোগের সম্ভাবনাকে বাড়ায়, তা কিন্তু নয় উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিস রোগের সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তোলে। সঠিক টাইমে খাওয়া-দাওয়া করার চেষ্টা করুন।

heart attack

তেল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন

কোন অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই ভালো, সেইসঙ্গে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। না হলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে আপনার হার্ট অ্যাটাক হওয়া সম্ভবনা বাড়বে। শুধু তাই নয়, শরীরে রক্ত সঠিকভাবে প্রবাহিত হবে না। সেই সঙ্গে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না।

ধূমপান করা বন্ধ করুন

অতিরিক্ত ধূমপান করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বলা হয়, প্রচুর পরিমাণে ধূমপান করলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এতে আপনার রক্তনালীতে রক্ত সঠিক ভাবে সঞ্চালিত হবে না। সঠিকভাবে রক্ত প্রভাহিত হবে না। হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা আপনার বাড়বে। তাই আজ থেকেই ধূমপান করা বন্ধ করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+