Healthy Foods: ২৫ বছরের পর থেকে এই খাবারগুলি রোজ খাওয়া উচিত মহিলাদের

Healthy Foods: বেশির ভাগ ক্ষেত্রে প্রতিটি মেয়ের ২৫ বছরের পর বিয়ের প্ল্যান থাকে, আবার অনেকের পেশা, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সুষম খাওয়া দাওয়া করাটা খুব দরকার। কোন কোন খাবার খাওয়া দরকার।

ব্যস্ত জীবনে, যতই কাজ থাকুক, তাঁর মাঝেও নিজেকে সুস্থ রাখতে হবে। সেই জন্য প্রোটিন, ভিটামিন যুক্ত খাবার খাওয়া দরকার। রোজ খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন জানেন।

Healthy Foods

  • কার্বোহাইড্রেট জাতীয় খাবার

কার্বোহাইড্রেট হল মূলত শক্তির উৎস। মহিলাদের পেশীর তুলনায় চর্বি কোষ বেশি থাকে, যার কারণে তাদের ওজন দ্রুত বৃদ্ধি পায়। তাই এই সময়েই শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে। তাই এই সময়ে শরীরে শক্তির জন্য গোটা শস্য, ওটস, গম, গম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। এগুলি খেলে ওজন বাড়বে না, শরীরে পুষ্টি জোগাবে।

  • প্রোটিন

প্রতিটি ব্যক্তিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবারের দরকার। এগুলি খেলে আপনার চুল ও নখের বৃদ্ধি করে। প্রতিটি মেয়েরই প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। এটি খেলে আপনার হাড় মজবুত থাকবে। সেই সঙ্গে মিলবে শক্তি। তারজন্য আপনাকে নিত্যদিন ডিম, পনির, মুরগির মাংস, মসুর ডাল, সয়াবিন খেতে হবে।

  • আয়রন

আয়রন জাতীয় খাবার প্রতিটি নিত্যদিন মহিলাদের খাওয়া উচিত। কারণ প্রতি মাসেই প্রতিটি মেয়েরই পিরিয়ডসের কারণে শরীরে আয়রণের ঘাটতি হয়। তাই রোজ আয়রণ জাতীয় খাবার খেতে হবে। বিটরুট, আমলা, পালংশাক, ডালিম ইত্যাদি খাবার রোজ খেতে হবে।

Healthy Foods

  • ফাইবার

প্রতিটি মেয়ের রোজ ফাইবার জাতীয় খাবার খাওয়া দরকার। কারণ এতে হজমের সমস্যা অনেকটাই কমবে। তাই রোজ শাক-সবজি, স্যালাড খাওয়া দরকার। এটি মেয়েদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে শরীর ভালো থাকবে।

  • স্বাস্থ্যকর চর্বি

২৫ বছরের পর প্রতিটি মেয়ের স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার খাওয়া দরকার। এটি খেলে শরীরের জন্য খুব ভালো থাকবে। শরীরে মেদও হবেন না। যেমন- স্যামন মাছ, বাদাম, আখরোট, জলপাই তেল, মাছের তেল ইত্যাদি খাওয়া ভালো। এগুলি আপনার কোলেস্টেরলে মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+