Healthy Fat Foods: নিরামিষাশীরা রোজ এই ফ্যাট জাতীয় খাবারগুলি খান, কিন্তু কেন খাবেন?

প্রতিটি মানুষের শরীরে সঠিক পুষ্টিগুণের দরকার, না হলে শরীর কিন্তু খারাপ হয়। ভিটামিন, খনিজ পদার্থ, ভিটামিন ই -সহ ফ্যাটেরও কিন্তু দরকার। চর্বি জাতীয় খাবার খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

তবে বেশি পরিমাণ চর্বি জাতীয় খাবার খাওয়া উচিত নয়। খাবারে তিন ধরনের ফ্যাট থাকে, একটি হল স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আরেকটি হল ট্রান্স স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আরেকটি হল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।

Healthy Fat Foods

বাদাম

যদি আপনি নিরামিষাশী হন তাহলে আপনি মাছ মাংস যেহেতু খান না সেই ক্ষেত্রে আপনার কিন্তু নিত্যদিন বাদাম খাওয়া উচিত। বাদাম, কাজু বাদাম, আখরোট খাবেন। কারণ এগুলিতে ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করবে।

জলপাইয়ের তেল

জলপাই ও সূর্যমুখী তেলে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, এগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। চিকিৎসকেরা বলছেন, যদিও যেকোন তেলই কম পরিমাণে খাওয়া ভালো। তবে আপনি যদি তেল খান তাহলে জলপাই ,সূর্যমুখী তেল খেতে পারেন।

বীজ

বীজ খাওয়া শরীরের জন্য ভালো, এগুলিতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, যেমন চিয়া বীজ, শনের বীজ।

সয়াবিন

সয়াবিন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ এটিতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সক্ষম। যা আপনার শরীরকে খুব ভালো রাখবে।

মেয়োনিজ

মেয়োনিজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যারা নিরামিষাশী হন তারা কিন্তু মেয়োনিজ খেতে পারেন। তবে খাওয়ার আগে, অবশ্যই কোলেস্টেরলের মাত্রা চেক করে তবেই খাবেন মেয়োনিজ। এটি খেলে আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে।

Healthy Fat Foods

টোফু

টোফু খেতে খুব ভালো, এটি পনিরের মতন দেখতে। প্রচুর পরিমাণে পলি স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এই খাবার শরীরের জন্য খুব ভালো। সেইসঙ্গে আপনার শরীরে প্রোটিনের ঘাটতিও কিন্তু পূরণ হবে।

সয়াবিনের দুধ

সয়াবিনের দুধে প্রচুর পরিমাণে পলি স্যাচুরেটেড ফ্যাট থাকে। একটি খেলে আপনার কার্ডিওভাসকুলার রোগ, ডায়াবেটিস একদমই হবে না এবং আপনার শরীরও ভালো থাকবে। শরীরও প্রচুর পরিমাণে পুষ্টিগুনও ঢুকবে।

ভুট্টা

ভুট্টা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি খেলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকবে। সেই সঙ্গে আপনার ত্বকও কিন্তু খুব ভালো থাকবে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোর নাম সকলেই শুনেছেন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মনোসেচুরেটেড ফ্যাট থাকে, যদি আপনি আপনার হার্টকে ভালো রাখতে চান, তাহলে আপনি অ্যাভোকাডো রোজ খেতে পারেন।

জলপাই

জলপাই খাওয়া খুব ভালো। জলপাইয়ে মনো স্যাচুরেটেড ফ্যাট থাকে, এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। সেইসঙ্গে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে জলপাই খাওয়া দরকার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+