Healthy Eating Tips: এই খাবারগুলি খেয়ে বার্ধক্যকে করুন দূর, আনুন ত্বকে জেল্লাও

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্য আসবে, এটা স্বাভাবিক। বার্ধক্য এক প্রাকৃতিক প্রক্রিয়া। যা কখনোই নিয়ন্ত্রণ করা যায় না, আবার এড়িয়ে যাওয়া যায় না। তবে বয়সের আগে এই অবস্থা প্রতিরোধ করার ক্ষমতা আপনার থাকতে হবে। কীভাবে আপনি আপনার ত্বকে যাতে বার্ধক্যের ছাপ না পরে, সেটি প্রতিরোধ করবেন?

তার জন্য প্রথমেই দরকার আপনার খাদ্য পরিবর্তন করা, এমন অনেক খাদ্য রয়েছে যেগুলি খেলে আপনার শরীরে সঠিক পুষ্টিগুণ ঢুকবে। সেই সঙ্গে আপনার সহজে বার্ধক্য আসতে দেবে না অর্থাৎ বার্ধক্যের ছাপ আপনার চোখে মুখে সহজে পড়বে না, তাহলে জানুন কোন কোন খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন। ৩০ বছর বয়সের পর এই দশ খাবার কিন্তু আপনাকে খাদ্য তালিকাইয় রাখতেই হবে।

Healthy Eating Tips

বেরি

বেরি জাতীয় ফল, ব্লুবেরি, স্ট্রবেরি অন্যান্য বেরি জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার মানসিক চাপ কমাতে এবং মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করবে। এইগুলি যদি আপনি রোজ খান, তাহলে কিন্তু কখনোই আপনার বার্ধক্য আসবে না।

মাছ

চর্বি মাছ, যেমন- স্যামন, ম্যাকরেল জাতীয় মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার হার্ট ভালো রাখতে সক্ষম। সেই সঙ্গে বার্ধক্য দূরে রাখতে সাহায্য করবে এই মাছগুলি।

সবুজ শাকসবজি

রোকজার খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি। পালং শাক, করলায় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি আপনি রোজ এগুলি খান তাহলে কখনোই আপনার বার্ধক্য আসবে না। সেই সঙ্গে আপনার শরীরেও কিন্তু পুষ্টিগুণের অভাব হবে না।

বাদাম

বাদাম, আখরোট, চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা আপনার হার্ট ভালো রাখতে সক্ষম। সেই সঙ্গে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি পূরণও করবে এবং আপনাকে সহজেই মুখে বার্ধক্যের ছাপও পরতে দেবে না। আজ থেকে এগুলি খাওয়া শুরু করুন।

দই

দইতে প্রোবায়োটিক থাকে, এটি আপনি রোজ খেতে পারেন। এগুলি আপনার ত্বককে যেমনি ভালো রাখবে, চুল ভালো রাখতেও কিন্তু দই খেতে পারেন। সেই সঙ্গে অন্ত্র ভালো রাখতে আপনার দই খাওয়া দরকার। দই খেলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

হলুদ

হলুদ যে শুধু রান্নায় ব্যবহার করা হয়, তা কিন্তু নয়, কারণ হলুদে আন্টি অক্সিডেন্টের যৌগ রয়েছে, যা আপনার রক্তনালী পরিষ্কার রাখবে। সেই সঙ্গে আপনার মুখে বার্ধক্যের ছাপ পড়তে দেবে না। তাই আপনি নিত্যদিন হলুদ খেতে পারেন।

Healthy Eating Tips

গ্রিন টি

গ্রিন টি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি খেলে আপনার ত্বক যেমনি ভালো থাকবে, সেই সঙ্গে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শরীর সুস্থ রাখতে রোজ গ্রিন টি খেতে পারেন, এটি খেলে আপনার সর্দি, কাশি হওয়ার সম্ভাবনা অনেক কমবে।

টম্যাটো

টম্যাটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে, তাছাড়া থাকে অ্যান্টি অক্সিডেন্ট । ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে এবং ত্বককে ভালো রাখতে আপনি রোজ টম্যাটো খান।

অ্যাভোকাডো

অ্যাভোকাড খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে ভিটামিন ই থাকে প্রচুর। এটি আপনি মুখে মাখতেও পারেন। ত্বক ভালো রাখতে অ্যাভোকাডো কিন্তু খুব উপকারী।

ডার্ক চকলেট

ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ এতে কোকোর পরিমাণ খুব বেশি থাকে। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে সক্ষম। তাছাড়া যদি আপনি মানসিক চাপে থাকেন তাহলে সেই মানসিক চাপ কমাতেও আপনি ডার্ক চকলেট খেতে পারেন । এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+