Health Tips: শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে আপনি এই টিপসগুলি মেনে চলতে পারেন

স্বাস্থ্যই সম্পদ! সকলেরই শরীর সুস্থ রাখা খুব দরকার। শরীর সুস্থ রাখার সঙ্গে সঙ্গে আমাদের মানসিকভাবে সুস্থ থাকা দরকার। চিকিৎসকেরা বলছেন, মানসিকভাবে সুস্থ থাকলে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে।

তাই কখনোই আপনি মাথায় বেশি চিন্তা নেবেন না, মানসিক চাপ এড়িয়ে চলুন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে আপনি এই টিপসগুলো আপনি মেনে পারেন। কী কী মানবেন, দেখুন।

Health Tips

ব্যায়াম করুন

শরীর এবং মন সুস্থ রাখতে সকাল বেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করুন। যদি সময় না পান তাহলে আপনি দুপুরে খাওয়ার আগেও ব্যায়াম করতে পারেন। হালকা ওয়ার্ক আউট আপনাকে পরের সময়টুকু মানসিক চাপমুক্ত করবে।

প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন, প্রোটিনে ভরপুর ব্রেকফাস্ট করলে আপনার শরীর সুস্থ থাকবে। সেইসঙ্গে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। এতে কাজ করার ক্ষমতাও বাড়বে।

জল খান

সকালে উঠেই এক গ্লাস জল খান , তাহলে কিন্তু আপনার সারাদিন খুব ভালো কাটবে। খাবার ভালো হজম হবে, শরীর সুস্থ থাকবে অর্থাৎ শরীরকে হাইড্রেড রাখার চেষ্টা করুন।

ধ্যান করুন

মানসিক চাপ কমাতে আপনি ধ্যান করুন অর্থাৎ অনেকক্ষণ শ্বাস-প্রশ্বাস নিন, মনোযোগ সহকারে ধ্যান করার চেষ্টা করুন। এটি করলে আপনার ভেতর থেকে শরীর ভালো থাকবে।

সকালে স্নান করুন

দাঁত ব্রাশ করার পর আপনি ভালোভাবে মুখ ধুয়ে নিন, তারপর স্নান করুন। এতে দেখবেন আপনার শরীর কত ফ্রেশ লাগবে, তাতে মানসিকভাবেও আপনি খানিকটা সুস্থ থাকবেন। এরপর আপনি আপনার দিনের কাজ শুরু করুন।

Health Tips

ঘর পরিষ্কার করুন

আপনার কাজ শুরু করার আগে ঘর পরিষ্কার করুন। বাসি ঘর কখনোই রাখবেন না। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না। নেতিবাচক শক্তিতে ঘর ভরে উঠবে। তাই ঘর পরিষ্কার করুন, বিছানা গুছিয়ে রাখুন।

প্রিয়জনেদের সঙ্গে ভালোভাবে সময় কাটান

প্রিয়জনদের সঙ্গে অফিস যাওয়ার আগে ভালোভাবে সময় কাটান। হাসিখুশি ভাবে সময় কাটাবার চেষ্টা করুন, একটু মজা করুন অর্থাৎ মানসিক চাপকে একটু কমিয়ে রাখুন।

খাতায় কাজের নোট করুন

সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাজ সারাদিন কীভাবে করবেন বা কী কী কাজ করবেন তা একটি খাতায় লিখুন। সেই নোট অনুযায়ী আপনি আপনার সারাদিন কাজ পরিচালনা করুন। এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। সেই সঙ্গে শারীরিকভাবে ও আপনার আপনি সুস্থ থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+