Health Tips: শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও খান ভিটামিন সি সমৃদ্ধ এই খাদ্যগুলি
শীত পরতে আর বেশি বাকি নেই! ইতিমধ্যে শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, আর এই শীতকালে শরীর সুস্থ রাখতে হয় সকলকে। কারণ, এসময় ঠাণ্ডা লেগে জ্বর, সর্দি-কাশি সকলেরই প্রায় কমবেশি লেগে থাকে।
এই সময় যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এমন খাদ্য খাদ্য তালিকায় রোজ রাখা উচিত। তবে রোগ প্রতিরোধের ক্ষমতা বানাতে পারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তাই আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। দেখুন খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন।

- কমলা লেবু
কমলা লেবু শীতকালীন একটি ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ১০০ গ্রাম কমলালেবুতে ৫৩.২ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ত্বক ভালো থাকবে, শুধু তাই নয়, আপনার হার্ট অ্যাটাক হওয়াটা ঝুঁকি কমবে।
- ব্রকলি
শীতকালীন এই সবুজ সবজি একদমই ফুলকপির মতন দেখতে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ১০০ গ্রামের একটি ব্রকোলিতে ৮৯.২ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। যদি আপনি নিত্য দিন এক কাপ ব্রকলি খান তাহলে আপনার ভিটামিন সি ৫৭ শতাংশ ঘাটতি শরীরে পূরণ হবে। তাছাড়াও এই সবজিতে থাকে ফাইবার, প্রোটিন, পটাশিয়ামের মত নানা পুষ্টিগুন শীতকালে খাদ্য তালিকায় আপনিও রাখতে পারেন এই সবজি।
- ক্যাপসিকাম
ক্যাপসিকাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ক্যাপসিকাম যদি আপনি রোজ খান তাহলে আপনার শরীরে ১৫০ শতাংশ ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ত্বক ভালো থাকবে শরীর ও সুস্থ থাকবে।

- কিউই ফল
ডেঙ্গু হলে যখন প্লেটরেট কমে যায়, তখন কিন্তু ডাক্তাররাও অনেক সময় পরামর্শ দেন কিউই ফল খাওয়ার। এটি খেলে শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হয়। আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে কিউই খেতে পারেন।
- স্ট্রবেরি
স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার ক্যানসার, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। হৃদরোগে আক্রান্ত কখনোই হবেন না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। এক কাপ স্ট্রবেরির রসে ৯০ মিলিগ্রামের বেশি ভিটামিন সি থাকে।
- টম্যাটো
টম্যাটো আমরা ১২ মাসই রান্নায় দিয়ে খেয়ে থাকি, যখন আপনি স্যালাড খাবেন তখনও কিন্তু পাতে রাখবেন কাঁচা টম্যাটো। গবেষণায় দেখা গেছে একটি মাঝারি টম্যাটোতে ২৮ শতাংশের বেশি ভিটামিন সি থাকে। তাছাড়াও থাকে পটাশিয়াম, ভিটামিন বি ও অন্যান্য পুষ্টিগুণের ভরপুর এই সবজি, নিত্যদিন খাদ্য তালিকায় আপনিও রাখুন এই সবজি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications