Health Tips: সঠিক পুষ্টির জন্য অ্যাভোকাডোর পরিবর্তে আপনিও খেতে পারেন এই খাবারগুলি

অ্যাভোকাডো ফলের নাম কমবেশি সকলেই শুনেছেন, এই ফলে অনেক পুষ্টিগুণ রয়েছে তা সকলে জানেন। তবে, এই ফল কিন্তু একটু দামি, সকলের পক্ষে এটি খাওয়া সম্ভব নাও হতে পারে, এই ফলের মতোই পুষ্টিগুন রয়েছে এই ফল থেকে সবজিতে।

এগুলি আপনি যদি নিত্যদিন খান তাহলে আপনার শরীরে পুষ্টিগুণ বাড়বে, শরীর সুস্থ থাকবে, ওজন নিয়ন্ত্রণে, দেখুন সেগুলি কী কী।

Health Tips

কলা

কলা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, বারোমাসই কিন্তু কলা পাওয়া যায়। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবার থাকে। কলা ম্যাশ করেও আপনি খেতে পারেন। কলা ম্যাশ করে স্মুদি তৈরি করে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি খেতেও কিন্তু খুব টেস্টি।

মিষ্টি আলু

মিষ্টি আলু আমরা সকলেই খেতে ভালোবাসি। এতে ভিটামিন এ থাকে, তাছাড়া প্রচুর পরিমাণে ফাইবার থাকে। মিষ্টি আলু ভাজা, তরকারি, সেদ্ধ খেতে পারেন। আবার মিষ্টি আলু চিপসের মতো করে ভেজে খেতেও ভালো লাগে।

পাকা কুমড়ো

আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন পাকা কুমড়ো, পাকা কুমড়ায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার প্রচুর পরিমাণে থাকে। মিষ্টি আলুর স্মুদির স্যুপ করে খেতে পারেন। তবে পাকা কুমড়ো বেশি দিন রেখে খাবেন না।

বাদামের মাখন

বাদামের মাখন অর্থাৎ নাট বাটার অনেকেই খেতে ভালোবাসেন, এটি টোস্ট করে খাওয়া খুব ভালো। এটি খেলে আপনার শরীরে কিন্তু ফ্যাটের পরিমাণ বাড়বে। ওজনটা খুব সহজে বেড়ে যায়। তবে এটি কম পরিমাণে খেতে পারেন আপনি।

দই

আপনি নিত্যদিন দই খেতে পারেন, দই হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার। এটি অন্ত্র ভালো রাখতে সক্ষম। তবে দই যখন খাবেন কখনই চিনি দিয়ে খাবেন না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়, এটিতে রক্তে শর্করার বাড়তে পারে।

পনীর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, পনীরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাছাড়াও থাকে ফাইবার। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম। এই পনীর খেলে আপনার হাড় ভালো থাকবে।

Health Tips

ড্রাই ফুটস

নিত্যদিন ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যেমন- বাদাম, কিশমিশ, খেজুর ইত্যাদি। এগুলো আপনি নিত্যদিন খেতে পারেন, এগুলো যদি দইয়ের উপর দিয়ে খান তাহলে খেতে ভালো লাগবে। তার সঙ্গে আমি আপনি ওটমিলে দিয়েও খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।

ফুলকপি

ফুলকপিতে অ্যাভোকাডোর মতনই পুষ্টিগুণ রয়েছে। যদিও এটি শীতকালীন সবজি। তবু ফুলকপিতে ক্যালোরি পরিমাণ খুব কম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে থাকে। এটি খেলে আপনার শরীরে ভিটামিন কের ঘাটতি পূরণ হবে। শুধু তাই নয়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে । এটি আপনি ভাজা খেতে পারেন, তরকারি খেতে পারেন।

জুকিনি

আপনি নিত্যদিনের খাদ্য তালিকা জুকিনি রাখতে পারেন, এটি কম ক্যালোরিযুক্ত সবজি। এটি আপনি স্যালাড করে খেতে পারেন। আবার ভাজাও খেতে পারেন, এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি থাকে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+