Health Tips: ক্রমেই বেড়ে চলেছে মহিলাদের পায়ের ব্যথা, কিন্তু কেন? কীভাবেই বা মিলবে রেহাই

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মহিলারা পায়ের ব্যথায় বেশি ভোগেন, বাতের ব্যথা তাদেরই বেশি হয়। শুধু যে পায়ের ব্যথা তা নয়, হাঁটুর সমস্যায় ভোগেন তারাই বেশি। অনেকক্ষণ ধরে রান্না করার ফলে, দাঁড়িয়ে থাকার ফলে তাদের এই ব্যথা বেশি বাড়ে।

বর্তমানে যে শুধু বয়স্ক মহিলাদের এই ব্যথা হচ্ছে, তা কিন্তু নয়, তরুণ সম্প্রদায়ের মধ্যেও পায়ের ব্যথার ঝুঁকি বেড়েছে। তারা অনেকেই বাইরে সেভাবে দৌড়াদৌড়ি করেন না, শরীরচর্চা করেন না অনেকেই। আবার খাদ্যাভাসের পরিবর্তন বা জাঙ্ক ফুড খাওয়ার কারণেও এব্যথা কিন্তু অনেক সময় হয়ে থাকে।

Health Tips

  • কী কী কারণে পায়ের যন্ত্রণা বেশি হয়

অপুষ্টি থাকলে বা, মাংসপেশীতে টান লাগলে বা আঘাত লাগলে এমন অবস্থার সম্মুখীন তাঁরা হন। আবার অনেক সময় শরীরে যদি আয়রন, ভিটামিন বি ১২, ভিটামিন ডি এর মতন পুষ্টিগুণ সঠিকভাবে না থাকে তাহলেও কিন্তু এই ব্যথা অনুভব হয় মহিলাদের। আবার অনেকের হাড় দুর্বল হলেও এ ব্যথায় ভুগতে হয়, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা হয় তাদের। পা ফুলে যায়, পেশিও ক্রমশ ফুলতে থাকে।

মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকলে জয়েন্টে ফোলা ভাব হয়। আবার অনেক সময় হাড়ে নানারকম ব্যথা অনুভব হয়। কিছু ঘরোয়া প্রতিকার মেনে চললে এই ব্যথা থেকে মহিলারা কিন্তু দ্রুত মুক্তি পাবেন। জানুন সেগুলি কী কী।

  • স্নানের পর পায়ের ব্যথা হলে কীভাবে রেহাই মিলবে

স্নানের পর অনেকেই পায়ে ব্যথায় কষ্ট পান, ঠিক সে সময় আপনাদের এক বালতি গরম জল নিয়ে তাতে দুই চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে আপনার পা ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এতে আপনার পায়ের ক্লান্তি দূর হবে। পা ফোলা ব্যথা কমবে। জলটা যেন উষ্ণ গরম থাকে। এতে আপনি খানিকটা হলে স্বস্তি পাবেন এবং শরীরের ক্লান্তিও দূর হবে তাহলে দেখবেন আপনি অনেকটাই আরাম পাবেন।

Health Tips

  • ম্যাসেজ করুন

আপনার পায়ের যদি খুব ব্যথা হয় তাহলে বা পা ফুলে যায় তাহলে কিন্তু এই ফোলা ভাব কমাবার জন্য আপনাকে পা ম্যাসেজ করতে হবে। তাই তেল দিয়ে মেসেজ করতে পারেন আবার সরষের তেল দিয়ে ম্যাসেজ করুন। এতে আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। পা ফোলা কমবে। পা ব্যথা কমবে।, আর যদি পারেন রাতে ঘুমানোর সময় ম্যাসেজ করবেন তাহলে আপনার পায়ে ব্যথা কমবে।

  • পায়ের ব্যথা দূর করুন এই উপায়ে

পায়ের ব্যথা দূর করতে আপনি হলুদ জল ব্যবহার করতে পারেন। হলুদে কারকিউমিন থাকার কারণে এটি কিন্তু খুব উপকারী। এক বালতি গরম জলে সামান্য হলুদ আর সামান্য নুন মিশিয়ে পা ডুবিয়ে রাখতে পারেন। এতে ব্যথা অনেকটাই কমবে, যদি নুন না দেন হলুদ দিয়ে জলে কিন্তু পা চুবিয়ে রাখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+