Health Tips: কলায় রয়েছে হাজারোও উপকার, তবুও এই রোগীরা ফলটি খেতে পারবেন না, কিন্তু কেন?
কলা খেতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি, মিষ্টি জাতীয় ফল খেতে কেনা পছন্দ করে বলুন! আবার এমন অনেকে রয়েছেন, যারা কলা খেতে পছন্দ করেন না, কলা বেশি পেকে গেলে অনেকে খেতে চান না। তবে কলার রয়েছে অনেক স্বাস্থ্যগুণও, যা হয়তো অনেকেই জানেন না। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এটি রক্তচাপ কমাতে সহায়ক, তাছাড়া থাকে ফাইবার, ভিটামিন।
কলা খাওয়ার যেমন উপকারিতা রয়েছে, ঠিক তেমন অপকারিতাও রয়েছে। এমন এমন অনেক রোগীরা রয়েছেন যারা কলা ছুঁতে পর্যন্ত পারবেন না, কারণ তাঁরা যদি এই ফল খান তাহলে তাদের শরীরে আসবে নানান সমস্যা।

- হজমশক্তি বাড়বে
কলা খেলে হজম শক্তি ভালো হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি আপনার অ্যাসিড হয় তাহলে কিন্তু নিত্যদিন কলা খেতে পারেন। তাহলে আপনার গ্যাস- অম্বলের সমস্যাও কমবে।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে কলা খান
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন কলা খান। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থেকে। এটি খেলে আপনার পেট ভর্তি থাকবে। সহজে খিদে পাবে না।
- হার্টের সমস্যা কমাতে কলা খান
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর পটাশিয়াম হার্টের জন্য খুব ভালো। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে। যদি আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান বা যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নিত্যদিন খান একটি করে কলা খান।
- শক্তি বাড়বে
আপনার পেশি আরোও উন্নত করতে চান বা শরীরকে আরো ভালো রাখতে চান তাহলে কলা খেতে পারেন। কলা খেলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। কারণ কলায় প্রচুর পরিমাণে ফুকটোজ, গ্লুকোজ থাকে। এটি আপনার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে।
- কিডনি ভালো রাখে
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণ এটি কিডনি ভালো রাখতেও সক্ষম, তাই আপনি কিন্তু নিত্যদিন একটি করে কলা খেতে পারেন।
- কারা কলা খাবেন না
অনেকেই সকালের খাবারে কলা, দুধ খান। এটি কিন্তু খুব ভালো খাওয়া, এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। তবে এমন অনেক রোগীরা রয়েছেন যারা নিত্যদিন কলা খেতে পারবেন না। দেখুন কাদের কলা খাওয়া একদমই উচিত নয়।

- ডায়াবেটিস রোগীরা কলা খাবেন না
যাদের ডায়াবেটিস আছে, তাদের কলা খাওয়া একদমই উচিত নয়। কারণ এটি রক্তের শর্করার মাত্রাকে হু হু করে বাড়িয়ে দেয়। আর যে কারণে সুগার বাড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে একদমই কলা স্পর্শ করবেন না।
- মাইগ্রেনের রোগীরা কলা খাবেন না
মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন তারা একদমই কলা খাবেন না, কারণ কলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। আর এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্বিগুণ হয়ে যায়।
কলায় ট্রিপটোফ্যান নামক একপ্রকার যৌগ থাকে, তাই যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বা মাথাব্যথা রয়েছে, তারা কলা একদমই ছোঁবেন না, তাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা আরোও বাড়তে থাকবে।
- দাঁতের ক্ষয় হবে
প্রচুর পরিমাণে কলা খেলে আপনার শরীরে চিনির মাত্রা বাড়বে, সেই সঙ্গে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে। যদি দাঁতের অসুবিধা থাকে বা দাঁতের ক্ষয় এড়াতে চান তাহলে কলা এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications