Health Tips: ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে এই পানীয়গুলি এড়িয়ে চলুন

বর্তমানে ডায়াবেটিসে রোগে ভুগছেন অনেকেই, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই ডায়াবেটিস রোগে আক্রান্ত হন ব্যক্তি। যদি আপনি এই রোগ থেকে সুস্থ থাকতে চান তাহলে ওষুধ খান বা খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। তাহলে কিন্তু এটি কমে যায়, আবার যাদের ডায়াবেটিস প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেককে কিন্তু ইনসুলিন পর্যন্ত নিতে হয়। জীবনযাত্রা, ভুল খাদ্যাভাসের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে হয়।

ডায়াবেটিস রোগীরা কিন্তু নিত্যদিন এই পানীয় গুলি খাবেন না। এগুলি খেলে আপনার রক্তে শর্করা হু হু করে বাড়তে থাকবে এবং শরীরে কঠিন রোগও বাসা বাঁধতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকুন।

Health Tips

ফলের রস

রোজ আপনি বাড়িতে ফলের রস করে খেতে পারেন, তবে বর্তমানে বাজারে প্যাকেট জাতীয় অনেক ফলের রস পাওয়া যায়। এগুলো কিন্তু খাওয়া একদমই উচিত নয়। এতে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে। এতে আপনার ডায়াবেটিস কিন্তু হু হু করে বাড়ব।


চায়ে চিনি দেবেন না

যে ব্যক্তি চায়ে চিনি দিয়ে খান তার কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। চিনি ছাড়া চা খাওয়া নিত্যদিন ভালো। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে, তার সঙ্গে রক্তে শর্করার মাত্র নিয়ন্ত্রণে থাকবে।

ডায়েট সোডা

নিয়মিত আপনারা যদি ডায়েট সোডা খান তা কিন্তু আপনার শরীরের জন্য খুব খারাপ। এতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা আপনার রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, এতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এটি খাওয়া এড়িয়ে চলুন।

কফি

অনেকেই কফি খেতে খুব ভালোবাসেন। অনেকে আবার ব্ল্যাক কফি খান, এটি খাওয়া ভালো। তবে দুধ দিয়ে চিনি দিয়ে কফি খাওয়ার একদমই ভালো নয় শরীরের জন্য। কারণ এতেও কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। যদি আপনি কফি খেতে চান তাহলে চিনি ছাড়া কফি খেতে পারেন।

Health Tips


এনার্জি ড্রিংকস

এটি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই ড্রিঙ্কসগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে এবং কার্বোহাইড্রেট থাকে। যা আপনার রক্তে শর্করার মাত্রাকে বাড়াতে থাকে। শুধু তাই নয় আপনার শরীরে ইনসুলিন এর মাত্রাকে বাড়িয়ে দেয়। সেই সঙ্গে আপনার এনার্জি শরীর থেকে কমতে থাকবে। কাজের ক্ষমতা থাকবে ,না তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে এবং শরীর ভালো রাখতে কখনোই এনার্জি ড্রিঙ্কস খাবেন না।

মদ

যদি আপনি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাহলে মদ খাওয়া এড়িয়ে চলুন। কারণ, মদ খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। এতে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা বা যারা ইনসুলিন নিচ্ছেন বা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা কখনো কখনোই মদ খাবেন না। এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+