Health Tips: ক্যানসার রোগের ঝুঁকি কমাতে খাদ্য তালিকায় রাখুন এগুলি
দিন যত এগোচ্ছে যেন আমাদের রোগের ঝুঁকি তত বাড়ছে, মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার চিন্তা আমাদের সবদাই লেগে থাকে। মারাত্মক রোগ বললে আমাদের প্রথমে ক্যানসার রোগের কথা মনে আসে। যে ব্যক্তি ক্যানসার রোগে আক্রান্ত হন তাঁদের যদি সঠিক সময়ে চিকিৎসা না করানো হয় তাহলে মৃত্যু হয়।
পুরুষদের মধ্যে বর্তমানে প্রোস্টেট ও মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি সবথেকে বেশি বাড়ছে। আর এর কারণে বছরে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। আগে থেকেই কিন্তু চিকিৎসা করা দরকার, সেই সঙ্গে সতর্ক থাকা দরকার। চিকিৎসকেরা বলছেন, এমন কিছু ফল, শাক সবজিতে অ্যান্টি-কার্সিনোজেনিকের মাত্রা বেশি থাকে, তাহলে শরীর খারাপ হওয়ার সম্ভবনা থাকে। কোন কোন খাবার খেলে গুরুতর রোগের ঝুঁকি কমবে, দেখুন।

ব্রকলি
যদিও ব্রকলি বারো মাস পাওয়া যায় না, এটি শীতকালীন ফল। এটি খাওয়া শরীরের জন্য খুব ভালো। এতে সালফোরাফেনের মাত্রা বেশি থাকে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গবেষণায় দেখা গেছে, স্তন, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অনেক কমায়। এটি খেলে ৭৫ শতাংশ স্তন ক্যানসারের ঝুঁকি কমবে।
গাজর
গবেষণায় দেখা গেছে, গাজর খাওয়া শরীরের জন্য খুব ভালো, যদি আপনি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে চান বা ক্যানসার রোগে ঝুঁকি কমাতে চান বা কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে চান, তাহলে নিয়মিত গাজর খান, যদিও শীতকালীন সবজি খান, তবে এই সবজি কিন্তু এখন বারোমাসই পাওয়া যায়। যে ব্যক্তি নিত্যদিন গাজর খান ,তার কোলন ক্যানসার হওয়ার ২৬ শতাংশ কম এবং প্রোস্টেট ক্যানসার হওয়ার জন্য ১৮ শতাংশ কমবে।

দারচিনি
গবেষণায় দেখা গেছে, দারচিনির অনেক উপকার রয়েছে। যে ব্যক্তি রোজ দারচিনি খান, তার ক্যানসার না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটি খেলে আপনার শরীরে ক্যানসারের সেল শরীরে বাড়বে না , সেই সঙ্গে আপনার শরীর সুস্থ থাকবে।
অলিভ অয়েল
গবেষকরা বলছেন, যদি আপনি আপনার হার্ট ভালো রাখতে চান, তাহলে রোজ অলিভ অয়েল খেতে পারেন। এটি খেলে ক্যানসারের ঝুঁকি অনেক কমবে। সেইসঙ্গে শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে শরীরও ভালো থাকবে।












Click it and Unblock the Notifications