Health Tips: কাশিতে জেরবার হচ্ছেন, দ্রুত সুস্থ হতে কী কী খাবেন, জানেন

শীতকাল আসতে আর বেশিদিন বাকি নেই, এসময় ঠাণ্ডা লাগা থেকে সর্দি-কাশি সকলের লেগেই থাকে। আবার এমন অনেকে রয়েছেন যারা প্রায় সময়ই কাশিতে ভোগেন, খুশখুশে কাশিতে ভোগেন অনেকেই, এতে কিন্তু খুব কষ্ট হয়, সেই সঙ্গে প্রচুর কাশি হলে বলে বুকে যন্ত্রণাও হয়।

কাশি কিন্তু দু’ধরনের হয়। যার মধ্যে একটি শ্লেষ্মাযুক্ত কাশি এবং অন্যটি শুকনো কাশি। শ্লেষ্মাযুক্ত কাশিতে শ্লেষ্মা খুব শক্ত হয়ে যায়, আর যাদের শুকনো কাশি হয় তাঁদের গলায় খুব ব্যথা হয়। কাশি বাড়লে পাঁজরেও ব্যাথা শুরু হয় এবং সময় মতো চিকিৎসা না করালে তা টিবিও হওয়ার সম্ভাবনা থাকে। এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময় কাশির সমস্যায় ভোগেন, যদি সেটি আপনার সঙ্গেও হয় এবং আপনি তা থেকে দ্রুত মুক্তি পেতে চান তাহলে দেরি না করে রোজ এগুলি খেতে পারেন। দেখুন কী কী খাবেন।

Health Tips

  • মধু

মধু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, মধু খেলে দ্রুতই কমবে কাশি। এটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

  • উষ্ণ জল, লেবু, মধু খান

যদি আপনারা সবসময় কাশি হয় তাহলে দেরি না করে উষ্ণ জলে, লেবু, মধু মিশিয়ে খেয়ে নিন। এটি খেলে আপনার দ্রুত কাশি কমবে। ১২ বছর কম বয়সী শিশুদের দেওয়া উচিত নয়।

  • প্রোবায়োটিক জাতীয় খাবার

প্রচন্ড পরিমাণে কাশি হলে বুঝবেন আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আসতে আসতে কমে যাচ্ছে। সেসময় আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে। তাই প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে হবে। এসময় যদি পারেন দই, গরম স্যুপ, কম্বুজা ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন। এই সময় চিকেন স্যুপ খাওয়া অত্যন্ত ভালো।

  • ব্রোমেলাইন

দ্রুত কাশি কমাতে ব্রোমেলাইন জাতীয় খাবার খেতে পারেন। এটি প্রচুর পরিমাণে আনারসে থাকে, আনারস খেলে আপনার কাশি কমবে। তবে যদি সাইনাস বা অ্যালার্জি থাকে তবে কিন্তু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে খাবেন। যদি আপনি সারাদিনের দু তিন কাপ আনারসের রস খান তাহলে আপনার কাশি সহজে কমে যাবে। আনারসে অ্যান্টিবায়োটিক থাকে। এটি খেলে আপনার কাশি সহজেই কমবে।

  • হলুদের সঙ্গে দুধ খান

কাশি কমানোর জন্য আপনি হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেতে পারেন হলুদ। হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, যদি আপনার প্রচণ্ড পরিমানে কাশি হয় তাহলে হালকা গরম দুধে হলুদ দিয়ে খেলে আপনি অনেক উপকার পাবেন।

Health Tips

  • মিন্ট বা পেপারমেন্ট

মিন্ট বা পেপার পেপারমেন্ট খেলে আপনার দ্রুতই কাশি কমবে। এটি একপ্রকার পুদিনা, ভেষজ হিসাবে এটি ব্যবহৃত হয়। এতে রয়েছে মেন্থল নামক এক প্রকার যৌগ। গরম জলে সামান্য চা পাতা এবং পেপারমেন্ট দিয়ে ভালো করে ফুটিয়ে সেটি খেতে পারেন। আবার গরম জলের পেপারমেন্ট দিয়ে তার ভাব নিতে পারেন। তাহলে দেখবেন আপনার সর্দি- কাশি কমবে।

  • মার্শম্যালো

মার্শম্যালো রুটের নাম হয়তো অনেকেই শোনেনি। তবে এটি কিন্তু গলা ব্যথা এবং কাশির জন্য খুব ভালো কাজ করে। এটি একপ্রকার উদ্ভিজ্জ। এটির ক্যাপসুল, চা পাওয়া যায়। এটি আপনি খেতে পারেন। এটি খেলে সহজে আপনার গলা ব্যথা কমবে। তবে কখনো এটি শিশুদের দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+