Health Tips: শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে খাদ্য তালিকায় কী কী খাবার খাবেন?
Health Tips: বর্তমানে বেশিরভাগ মানুষই কোলেস্টেরলে আক্রান্ত, যদি কোনও ব্যক্তি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়তে থাকে। তাঁর হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই নয়, তাঁর স্ট্রোকের ঝুঁকিও খুব বাড়ে, হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে বা তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলে এমন সমস্যায় ঝুঁকি অনেকেরই হয়।
কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।

যদি আপনি আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বজায় রাখতে চান, তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি আপনি রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ।আর এগুলি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে, তাহলে দেখুন খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন।
- ওটমিল
ওটমিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এগুলি খেলে আপনার শরীর থেকে ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় থাকবে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকবে। সেই সঙ্গে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে, তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকা এগুলি রাখতে পারেন।
- চর্বিযুক্ত মাছ
চর্বিযুক্ত মাছ প্রত্যেকদিন খাদ্য তালিকায় রাখুন, কারণ এতে ওগেমা ফ্যাটি অ্যাসিড। চর্বিযুক্ত মাছের প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিডের মাত্রা থাকায় শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা শরীর থেকে কমতে থাকে, তাই আজ থেকেই এটি খাওয়া শুরু করে দিন। যেমন- স্যামন, টুনা, ম্যাকরেল ফ্যাটি অ্যাসিড থাকে। তাই আজ থেকেই পাতে রাখুন ওমেগা থ্রি অ্যাসিড।

- বাদাম
অনেকেই ডায়েট করার কারণে বা চেহারা বেড়ে যাওয়ার কারণে বাদাম, আখরোট, চীনা বাদাম এগুলি খেতে চান না অর্থাৎ বাদাম জাতীয় খাবার তাঁরা এড়িয়ে চলেন, তবে, বাদাম জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ভালো স্বাস্থ্যকর চর্বি থাকে। এটি গেলে আপনার ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে। তাই নিত্যদিন আপনিও খাদ্য তালিকায় রাখুন বাদাম।
- ফল, শাক-সবজি
আপনি আপনার ডায়েটে প্রত্যেকদিন রাখুন ফল, শাক সবজি, যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া এতে ক্যালোরি ও চর্বির পরিমাণ কম থাকে। রোজ সবজি খাওয়ার চেষ্টা করুন। তবে এগুলি কিন্তু অবশ্যই তাজা খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে।












Click it and Unblock the Notifications