Health Tips: ভুলেও চায়ের সঙ্গে এই খাবারগুলি খাবেন না, কিন্তু কেন জানেন?

চা ছাড়া দিন শুরু হয় না অনেকেরই, মাথা ব্যথা থেকে ক্লান্তি মেটাবার জন্য চা-ই ভরসা অনেকের। বর্ষাকাল থেকে শীতকালে এক কাপ চায়ের সঙ্গে তেলেভাজা মুড়ি হলে মন্দ হয় না, কী বলুন! ঘুরতে বেরিয়েছেন চা দরকার, আবার খুব টেনশনে রয়েছেন তাতেও এক কাপ চা খাওয়া দরকার। চা ছাড়া চলে না অনেকেরই।

আমরা অনেকেই চায়ের সঙ্গে বিস্কুট, পকোড়া নানান রকম খাবার খেতে পছন্দ করি। তবে এমন অনেক খাবার রয়েছে যা কিন্তু চায়ের সঙ্গে খাওয়া যায় না। সেগুলি খেলে আপনার শরীর নানান রকম রোগের বাসা বাঁধবে। গ্যাস -অম্বলের সৃষ্টি হবে। এক কথায় যা আপনার স্বাস্থ্যের জন্য খুব বিপদজনক। চায়ের সঙ্গে কোন কোন জিনিস ভুলেও খাবেন না, দেখুন।

Health Tips

পালংশাকের পকোড়া

চায়ের সঙ্গে আমরা অনেকেই নানান রকমের পকোড়া খেয়ে থাকি। তা আলুর হতে পারে বা চিকেনের। তবে কখনোই পালংশাকের পকোড়া চায়ের সঙ্গে কখনোই খাবেন না, কারণ পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর চায়ে রয়েছে ট্যানিন ও অক্সালেট নামের যৌগ। যা আপনার শরীরে আয়রন শোষণ করতে বাধা দেবে, তাই চায়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ যেকোন খাবার না খাবারই চেষ্টা করবেন, এতে আপনার হজমের সমস্যার সৃষ্টি হবে।

বিস্কুট

চায়ের সঙ্গে আমরা সকলেই বিস্কুট খেতে পছন্দ করি, যদিও এটা কিন্তু পেটের জন্য খুব একটা ভালো না। কারণ বিস্কুটে ময়দা, চিনি থাকে। চাতেও আমরা চিনি খাই, এতে শরীরে চিনির পরিমাণ শরীরে বেড়ে যাবে অর্থাৎ শর্করার মাত্রা কিন্তু বেড়ে যাবে। আর অতিরিক্ত চিনি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এগুলো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ময়দা, চিনি একসঙ্গে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে, সেই সঙ্গে হবে হজমের সমস্যাও।

Health Tips

লেবু

চায়ের সঙ্গে লেবু খাওয়া একদমই কিন্তু ভালো নয়। চা খাওয়ার আধঘন্টা আগেও লেবু না খাওয়ার চেষ্টা করবেন, চা খাওয়ার আধঘন্টা পরেও লেবু খাবেন না। এটি শরীরের জন্য খুব খারাপ। এটি যদি আপনি খান তাহলে আপনার অ্যাসিডিটি সমস্যা বাড়বে। কখনোই কোনও খাবার হজম হবে না। তবে অনেকেই লেবু চা খান সেটি খেতে পারেন, তবে বেশি না খাওয়াই ভালো।

জল

অনেকেই চায়ের পর জল খান, এটি কিন্তু একদমই ভালো নয়। তবে চায়ের পর জল, আইসক্রিম, কোল্ডড্রিংকস খাবেন না, এটি শরীরের জন্য খুব খারাপ। এটি আপনার হজমের সমস্যার সৃষ্টি করবে। শুধু তাই নয়, শরীরেও নানান সমস্যার সৃষ্টি হবে। সেই পেটেরও সমস্যা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+