সুগার ও কোলেস্টেরলের বড় শত্রু এই পাতাগুলি, রোজ সকালে এগুলি চিবিয়ে খেয়ে দেখুন উপকার পান কিনা!
Health Tips: বর্তমান সময়ে উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের রোগে ভুগছেন প্রায় সকলেই। এসময় এই রোগ গুলিতে আক্রান্ত হলে শরীরে যথেষ্ট যত্ন নিতে হয়, খাওয়া-দাওয়ার প্রতি বিশেষ নজর রাখতে হয় সকলে। এসময় যদি আপনারা যদি এগুলো নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে শরীরে নানা অসুবিধা সম্মুখীন হতে হবে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
তাই এমন কিছু পাতা রয়েছে যেগুলি আপনি যদি রোজ খান তাহলে আপনার ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এই পাতাগুলি প্রচুর পরিমাণের ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিনের মতন পুষ্টিগুণ রয়েছে। দেখুন সেই পাতা গুলি কী কী।

- পুদিনাপাতা
গরমকালে পুদিনা পাতা সকলেই খেয়ে থাকেন। আখের রস, লেবুর জল, লেবুর জলে মিশিয়ে পুদিনা পাতা খান অনেকেই, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি গেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করে পুদিনা পাতা। তাছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ কোলেস্টেরলের রোগে ভুগছেন তারাও কিন্তু নিত্যদিন খেতে পারেন পুদিনা পাতা।
- নিম পাতা
শরীর সুস্থ রাখতে কচি কচি নিম পাতাও আপনি নিত্যদিন খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে, যা আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিম পাতার জুড়ি মেলা ভার। ডায়াবেটিস রোগীরা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা কিন্তু নিম পাতা নিত্যদিন খেতে পারেন। তবে অবশ্যই এই নিম পাতা সকালে খালি পেটে খাবেন। তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবেন।
- কারি পাতা
দক্ষিণ ভারতীয় যেকোনও খাবারেই কারি পাতা ব্যবহার করা হয়। এই পাতা কিন্তু অত্যন্ত স্বাদপূর্ণ। তাছাড়া এই পাতায় রয়েছে অনেক গুনাগুণ। যাদের ডায়াবেটিস রয়েছে বা কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, তা কমাতে তারা কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় কারি পাতা খেতে পারেন।
- তুলসী পাতা
হিন্দুদের প্রত্যেকটি বাড়িতেই প্রায় তুলসী গাছ থাকে। এই গাছকে সকলে পুজো করে থাকেন। তবে, তুলসীপাতায় অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা কমাতে রোজ সকালে দুটো থেকে চারটে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন আপনিও। এতে আপনার পুরনো কফ, সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications