Health Tips: মাছ, মাংসের থেকেও বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার কী কী, জানেন
অনেকেই মনে করেন যারা আমিষ জাতীয় খাবার খান না, তাদের নাকি শরীরে পুষ্টির অভাব হয়। তবে সকলে যে আমিষ খান তাও কিন্তু নয়। যদিও মাছ, মাংস, ডিম প্রোটিনের সবথেকে ভালো উৎস। তবে যারা নিরামিষ খান তারা কীভাবে তাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করবেন, কোন খাবার খেলেই বা পূরণ হবে পুষ্টির ঘাটতি।
তাহলে যারা আমিষ খাবার খান না তাদের শরীরে পুষ্টির ঘাটতি থাকে, এটি কি ঠিক? যদি আপনি রোজ খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে, প্রোটিনের ঘাটতিও পূরণ হবে, দেখুন সেগুলি কী কী।

- সয়াবিন
সয়াবিন হল প্রোটিনের একটি খুব ভালো উৎস, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়া আপনি সয়াবিনের দুধ, সোয়াবিন, টোফু, পনীর ইত্যাদিও খেতে পারেন। খেতে পারেন প্রোটিন পাউডার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে।
- ডাল ও মটরশুঁটি
ডাল ও মটরশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি আপনি মাছ, মাংস না খান বা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় মটরশুঁটি, ডাল রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রণ থাকে। তাছড়াও থাকে অন্যান্য পুষ্টিগুণ । এটি খেলে যাদের অন্ত্রের সমস্যা রয়েছে, সেটি থেকেও কিন্তু মুক্তি পাবেন।
- বাদাম ও শস্য জাতীয় খাবার
বাদাম ও শস্য জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যেমন আপনি নিত্যদিন স্যালাড খেতে পারেন। শস্য জাতীয় খাবার খান রোজ, তাহলে ফাইবারের ঘাটতিও পূরণ হবে। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে, অন্ত্র ভালো থাকবে। পেট পরিষ্কার রাখতে সাহায্য করে শস্য জাতীয় খাবার।
- লেগুস
লেগুস প্রোটিনের সবথেকে ভালো উৎস, এতে প্রোটিন ছাড়াও রয়েছে ফাইবার আয়রন। যদি নিত্যদিন এটি খান তাহলে আপনার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। সেই সঙ্গে আপনার কিন্তু বেশি ঠাণ্ডাও লাগবে না। তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকায় এটি রাখতে পারেন।












Click it and Unblock the Notifications