Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health Tips: সূর্যের আলো গায়ে লাগলে এই মারণ রোগগুলি শরীরে কখনোই বাসা বাঁধতে পারবে না

শীতকাল পরতে আর বেশিদিন বাকি নেই, আর এই শীতের মৌসুমে রোদ্দুরে গা লাগাতে সকলেই প্রায় ভালোবাসেন। শুধু শরীরকে উষ্ণ করবার জন্য আমরা রোদ্দুরে গা লাগাই তা কিন্তু নয়।

এতে আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাবও পূর্ণ হবে, শরীর থাকবে তরতাজা। সেই সঙ্গে হাড় থাকবে মজবুত। যদি আপনি মৃদু সূর্যের আলোতে বারো মাস হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর খুব তরতাজা থাকবে।

Health Tips

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন রোদ্দুরে হাঁটেন তার হার্ট ভালো থাকে। সেই সঙ্গে গুরুতর রোগের ঝুঁকিও কমে। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।

  • বাতের ব্যথা কমবে

যদি আপনি শরীর, হাত, পায়ের ব্যথা, বাতের ব্যথা কমাতে চান তাহলে রোজ সূর্য স্নান করতে পারেন। এটি শরীরের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলে মানসিক চাপ অনেকটা কমবে।

  • ক্যানসার রোগের ঝুঁকি কমবে

যদি আপনি আপনার হাড় মজবুত রাখতে চান তাহলে সূর্যের আলোয় কিছুটা সময় দাঁড়াবেন। এতে আপনার হার্ট ভালো থাকবে। কঠিন রোগের ঝুঁকি কমবে। সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ শরীরের সংস্পর্শে এসে ভিটামিন ডি শরীরে প্রবেশ করবে। ২০০৮ সালের গবেষণায় দেখা গেছে, হাড়ের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে। যদি আপনি রোজ সূর্যের অল্প আলোতে হাঁটেন তাহলে শরীর সুস্থ থাকবে।

Health Tips

  • ত্বক ভালো রাখে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের মতে, সূর্যের আলো যদি আপনার ত্বক লাগে তাহলে আপনার ত্বকের যেকোন সমস্যা কমবে। এতে ইউভি বিকিরণ থাকায় আপনার চুলকানি, ব্রণের মতন সমস্যা থেকেও মুক্তি পাবেন। শরীরে যদি কোনও ব্যাকটেরিয়া থাকে বা চর্ম রোগের সৃষ্টি হয় তাহলেও কিন্তু এই সূর্যের আলো গায়ে লাগালে তা থেকেও মুক্তি পাবেন।

  • মানসিক চাপ কমে

সূর্যের আলোয় আপনার মস্তিষ্কে থাকা সেরাটোনিন নামক হরমোন আরোও উন্নত হবে। এটি আপনার মেজাজ ভালো রাখবে এবং মানসিক চাপের মতন সমস্যাও কমাবে। শরীরে আরোও শক্তি পাবেন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

গবেষণায় দেখা গেছে, সূর্যের আলো যদি আপনার গায়ে রজ লাগান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়বে। টাইপ-১ ডায়াবেটিস, কোলন ক্যানসার, স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসারের মতো ঝুঁকি অনেকটাই কমবে। যারা সূর্যের আলোয় থাকেন তাদের সেরাটোনিন, মেলাটোনিনের মাত্রা শরীরে ঠিক থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+