Health Tips: মানসিক চাপ থেকে অনিয়ন্ত্রিত জীবনধারায় বাড়তে পারে ওজন! জানেন কি
Health Tips: এমন অনেকেই রয়েছেন যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, কিন্তু ওজন কিছুতেই ধরে রাখতে পারেন না। তারা কিন্তু তেল, ঝাল, মশলা খান না, রোজ জিমে যান, তবুও তাদের ওজন বাড়তে থাকে।
কিন্তু এমন কেন হয় হয়তো তারা নিজেরাও জানেন না। তবে চিকিৎসা করে বলছেন, মানসিক চাপ থাকলে কিন্তু ওজন হু হু করে বাড়বে থাকবে। কী কী কারণে ওজন বাড়তে থাকে, দেখুন।

- মানসিক চাপ
গবেষণায় দেখা গেছে, যদি আপনি প্রচন্ড পরিমাণে মানসিক চাপ নেন তাহলে আপনার ওজন বাড়বে কারণ, শরীরে কর্টিসল হরমোনের মাত্রা তখন বাড়তে থাকে, তখন আপনার যা খেতে ইচ্ছা হয় আপনি তাই খান এবং সেই সঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটে। খাবার ভালোভাবে হজম হয় না, শরীরের চর্বির পরিমাণ বাড়তে থাকে, যে কারণেই ওজন বাড়তে থাকে, তাই আপনারও যদি এমন হয় তাহলে দ্রুত কমান মানসিক চাপ।
- পরিবারে কেউ মোটা থাকলে
যদি কোনও পরিবারে প্রত্যেকটি ব্যক্তির প্রায় স্বাস্থ্য মোটা থাকে অর্থাৎ তাদের ওজন বেশি অর্থাৎ জেনেটিক্স অথবা পারিবারিক ইতিহাসে যদি কেউ মোটা থাকে তাহলে কিন্তু আপনার মোটা হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ উত্তর আধিকার সূত্রে পাওয়া জিনগুলির কারণেই আপনার ওজন বাড়ছে।
- অনিয়ন্ত্রিত জীবনধারা থাকলে
অনিয়ন্ত্রিত জীবনধারা বা খাদ্য তালিকায় ব্যাঘাত ঘটলেও আপনার ওজন হুহু করে বাড়তে পারে। চিকিৎসকেরা বলছেন, আপনি যদি অ্যান্টিডিপ্রেসেন্টস, স্টেরয়েড, খিঁচুনি বিরোধী ওষুধ, ডায়াবেটিসের ওষুধ তাহলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আপনার ওজন বাড়বেই। তবে এই ওষুধগুলো খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন।
- বাতের রোগী
তাছাড়াও, যদি আপনি বাতের রোগী হন তাহলে মোটা হবার সম্ভাবনা প্রবল, কারণ এই রোগীরা যারা ভোগেন তারা বেশি পরিমাণে হাঁটতে পারেন না। তাই শরীরে ক্যালোরি বাড়ে, ক্যালোরি কখনোও কমে না, চর্বির পরিমাণ বাড়তে থাকে, আর এই কারণেই ওজন হু হু করে বাড়তে থাকে। ওজন বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন এবং ডায়েট মেনে চলার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications