Health Tips: আচমকাই পা ফুলছে! শরীরে কোনও জটিল রোগ বাসা বাঁধছে না তো! আগেই সাবধান হোন

পা ফোলার সমস্যায় আমরা সকলেই প্রায় ভুগে থাকি। অনেকক্ষণ বাসে, ট্রেনে পা ঝুলিয়ে থাকলে অনেক সময় পা ফুলে যায়। আবার শরীর যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, প্রচুর হাঁটাহাঁটি করলেও পা কিন্তু ফুলে যায়। পা ফোলা ব্যপারটায় হয়তো অনেকেই গুরুত্ব দেন না, এটি কিন্তু একদমই ভুল।

চিকিৎসকেরা বলছেন, পা ফোলা অনেক বড় রোগের লক্ষণ । আর এই কারণে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে। তাই পা ফুললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কেন আপনার পা ফুলছে, সেই বিষয়ে আপনাকে জানতে হবে। যাতে পরে কোনও বড় বিপদে আপনাকে পড়তে না হয়। কোন কোন কারণে পা ফুলে যায়, দেখুন।

Health Tips

  • হাইপোথাইরয়েডিজম

হাইপোথাইরয়েডিজম এটি মূলত থাইরয়েডের হরমোনের কারণে এই সমস্যা দেখা দেয়, আর এর কারণে মেটাবলিজম বাড়তে বাধাপ্রাপ্ত হয় শরীরে। কিডনিও নানান সমস্যার দেখা দেয়। এমনকি পাও ফুলতে থাকে।

  • সোডিয়াম যুক্ত খাবার

যাদের শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে, তারা কিন্তু তাদের কিন্তু নিত্যদিন পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ, এর কারণে আপনার পা ফুলে যেতে পারে। সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে শরীরের জল বেশি জমতে থাকে, সে কারণেও পা ফুলে যায়। তাই আগেই সাবধান হোন।

  • কিডনির সমস্যা

যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু পা ফুলে যায়। রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলে, প্রস্রাবের মাত্রা বেড়ে গেলেও অনেক সময় পা ফুলতে থাকে। পিঠে ব্যথা থাকলে, হজম সংক্রান্ত কোনোও সমস্যা থাকলে কখনোই অবহেলা করবেন না।

  • লিভারের সমস্যা

যদি আপনার লিভারে কোনও সমস্যা থাকে ও রক্ত সঞ্চালনের নানান সমস্যা হয়, পেটে মাঝে মধ্যে ব্যথা হয়। লিভারে যদি প্রায় সময় ব্যাথা হয়, তাহলে কিন্তু পা ফুলে যায়। তেল মশলা জাতীয় খাবার খেলে লিভারে যদি ব্যথা হয় বা ফ্যাটি লিভারের রোগে আক্রান্ত থাকেন তাহলেও কিন্তু আপনার পা ফুলতে থাকে। তাই পা ফুললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, আর সাবধানে থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+