Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health Tips: আইসক্রিম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো, কী বলছেন বিশেষজ্ঞরা

'আইসক্রিম’ এই ঠাণ্ডা খাবারটির সঙ্গে ভালোবাসা রয়েছে কমবেশি সকলের। আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় বারো মাসই আমরা সকলে আইসক্রিম খেয়ে থাকি। তবে রোজ কি আইসক্রিম খাওয়া ভালো?

যদি আপনি একটি করে আইসক্রিম রোজ খান তাহলে আপনার শরীরের ক্ষতি হবে না উপকার হবে, কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন। চিকিৎসকেরা বলছেন, যদি আপনি এই লোভনীয় আইসক্রিম রোজ একটি করে খান তারপর ব্রাশ না করেন তাহলে আপনার দাঁতে ব্যথা হবে, ক্যাভিটির সৃষ্টি হবে।

Health Tips

  • গবেষণায় কী তথ্য উঠে এল

গবেষণায় উঠে এসেছে, যেকোনো শর্করাযুক্ত খাবার পর দাঁত ভালো করে মাজা উচিত। না হলে শরীরের উপর খারাপ প্রভাব পরে। শুধু তাই নয়, আপনার দাঁতের যন্ত্রণায় ভোগার সঙ্গে সঙ্গে মাড়ি খারাপ হতে পারে। তাই আইসক্রিম খাওয়ার পর অবশ্যই দাঁত মাজবেন।

  • ঘুমের ব্যঘাত ঘটবে

যদি আপনি রোজ একটি করে আইসক্রিম খান তাহলে আপনার রাতে ভালো করে ঘুমাতে পারবেন না। কারণ এতে ফাইবার কম থাকে। স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। ওজন বাড়বে, সেইসঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটবে। যেহেতু আইসক্রিমের চিনির পরিমাণ বেশি থাকে তাই এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে।

  • ওজন বাড়বে

আইসক্রিমের ক্যালোরির পরিমাণ খুব বেশি থাকে। তাই ওজন বাড়াতে সাহায্য করে আইসক্রিম। যদি আপনি ওজন নিয়ন্ত্রনে রাখতে চান তাহলে কিন্তু কখনোই বেশি পরিমাণে আইসক্রিম খাবেন না।

Health Tips

  • ফ্যাটি লিভারের সমস্যায় ভুগবেন

যদি আপনি রোজ একটি করে আইসক্রিম খান, তাহলে আপনার ফ্যাটি লিভারের মতন সমস্যা হতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগে ঝুঁকি বাড়বে হু হু করে, তাই আজই খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারটি।

  • হার্টের সমস্যা দেখা দিতে পারে

বেশি পরিমাণে আইসক্রিম খেলে আপনাকে হার্টের সমস্যায় ভুগতে হতে পারে। কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে। অনেক সময় কোলেস্টেরলের মাত্রাও বাড়তে থাকে শরীরে।

  • হাড় মজবুত থাকবে

হাফ কাপ আইসক্রিমে ৮০ মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম থাকে। তাই আপনি যদি শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, জিঙ্কের ঘাটতি পূরণ করতে চান তাহলে অল্প পরিমাণ আইসক্রিম খেতে পারেন। এতে হাড় খুব মজবুত থাকবে।

  • বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাবেন

যদি আপনি রোজ একটি করে আইসক্রিম খান, তবে সেটা দুধ বা ক্রিম দিয়ে তৈরি করা, তবেই আপনি বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+