Health Tips: আপনি কি সাত ঘণ্টার কম ঘুমাচ্ছেন, অচিরেই শরীরের ক্ষতি করছেন না তো?

Health Tips: প্রতিটি মানুষেরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার, আর তাই প্রত্যেকটি ব্যক্তিকে নিত্যদিন আট ঘণ্টা ঘুমানো উচিত, না হলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেকে কাজের প্রচুর চাপের কারণে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে পারেন না, এটি কিন্তু শরীরের খুব ভালো।

চিকিৎসকরো বলছেন, সারাদিনে অন্তত সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। না ঘুমালে শরীরের উপর খারাপ প্রভাব পরে, এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। নানান রোগের সম্মুখীন হতে হয়, এতে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে।

Health Tips

  • মস্তিষ্ক দুর্বল হয়ে পড়বে

যদি আপনি সাত ঘণ্টাও না ঘুমান তাহলে আপনার শরীরের কোষ এবং পেশীগুলি আসতে আসতে দুর্বল হয়ে পড়বে। শরীর সতেজ থাকবে না, কাজ করার ক্ষমতা কমতে থাকবে। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না এবং কোনও কাজেই আপনি তেমনভাবে মনোযোগ দিতে পারবেন না। পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু কমবে।

  • ক্লান্ত হয়ে পড়বেন

আপনি কি জানেন যদি আপনি সাত ঘণ্টাও না ঘুমান তাহলে আপনার শরীর সবসময় ক্লান্ত থাকবে। শরীরের ক্লান্ত থাকার কারণে কোনোও কাজেই আপনি তেমনভাবে মনোযোগ দিতে পারবেন না। পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরবে, যে কারণে আপনার শরীর কিন্তু খারাপ হবে। এমনকি নার্ভও দুর্বল হতে থাকবে।

  • ওজন বাড়বে

যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে আপনার ওজন ও হুহু করে বাড়তে থাকবে। আর এই সময় আপনার শরীরে ঘেরলিন ও লেপটিন নামে দুটি হরমোনের ভারসাম্য ক্রমশ নষ্ট হতে থাকবে, খিদেও প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। আর যে কারণে আপনাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে। আর এসময় সকলেই কিন্তু প্রায় মিষ্টিযুক্ত খাবার খেতে চান। তাই ভালোভাবে ঘুমাবার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

  • মানসিক বাড়বে

পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। মানসিক চাপ বাড়ার কারণে স্মৃতিশক্তিরও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একারণে মাথাব্যথা হয় অনেকের, আগে থেকেই সতর্ক হোন।

  • হার্টের সমস্যা দেখা দেবে

যদি আপনি রোজ পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে আপনার হার্টের নানান সমস্যা দেখা দেবে। এমনকি হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে, উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমশ বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+