Health Tips: রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও সর্দি কাশি কমাতে শীতে ব্রেকফাস্টে রাখুন এই খাবারগুলি

শীতকালে খাওয়ার ইচ্ছা কিন্তু সকলেরই অনেক কমে যায়, খেতে একদমই মন চায় না। শরীরে জোর থাকে, কাজের ইচ্ছা থাকে না। এই মরসুমে আমরা সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারি না। তাই এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু সকলের কমতে থাকে।

এই শীতে নিজের শরীর যদি সুস্থ রাখতে চান এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে যদি বাড়াতে চান তাহলে রোজ ব্রেকফাস্টে আপনি এই খাবারগুলি রাখতে পারেন। এগুলি খেলে আপনার পুষ্টির ঘাটতি পূরণ হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ও সর্দি কাশি থেকে মুক্তি পেতে কী কী খাবার খাবেন, দেখুন।

Health Tips

  • পনির

এখন অনেকেই রয়েছেন যারা নিরামিষাসী, আবার সকালবেলা মাছ, মাংস, ডিম খেতে অনেকেই পছন্দ করেন না। তাঁরা ব্রেকফাস্টে অবশ্যই পনির রাখবেন। এটি সকালে খেলে আপনার শরীর কিন্তু ফ্রেশ থাকবে। সেই সঙ্গে আপনার শরীরে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডিয়ের মতন পুষ্টিগুন ঢুকবে। শরীরের শক্তি বাড়ে, তাছাড়া মৌসুমী রোগ থেকে বাঁচতে পনিরের জুরি মেলা ভার।

  • পালং শাক

শীতকালে প্রচুর শাকসবজি ওঠে, আর এসময় রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সবজি খাওয়া খুব দরকার। তবে যদি আপনি নিত্যদিন ব্রেকফাস্টে পালংশাক রাখেন তাহলে কিন্তু আপনার সর্দি কাশি একদমই হবে না। এটিতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টের মত যৌগ থাকে। তাই এমৌসুমে চুটিয়ে খান পালংশাক।

  • ডিম

শরীরে পুষ্টিগুণ জোগাতে আপনি রোজ ডিম খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আপনি নিত্যদিন সকালবেলা যদি একটি করে ডিম খান তাহলে আপনার ক্যালসিয়াম, ভিটামিনডির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে আপনার হাড় মজবুত থাকবে। তাছাড়াও চুল ভালো থাকবে। তবে আপনি জলখাবারে ডিমের পরোটা খেতে পারেন, খেতে পারেন ডিম সেদ্ধও।

  • ওটস

ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, প্রোটিন থাকে। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে আপনি যদি সকাল বেলা অফিসে বেরোবার সময় খুব ব্যস্ত থাকেন তখন কিন্তু আপনি দুধ দিয়ে ওটস খেতে পারেন। আবার ওটসের খিচুড়ি করেও খেতে পারেন। এটিও কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। এটি খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

  • মটরশুঁটি

মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি থাকে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে। মটরশুঁটির সেদ্ধ করে আপনি স্যালাড খেতে পারেন। আবার যেকোনও রান্নাতে মটরশুঁটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+