Health Tips For Monsoon : বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে তুলসী থেকে আদা রোজ খান

বর্ষাকালে সংক্রমণ একটু বেশিই বাড়ে, অর্থাৎ নানারকম রোগের প্রকোপ দেখা যায়। এই সময় সকলেরই প্রায় সাবধানে থাকা উচিত। না হলে নানান রকম রোগে আপনি আক্রান্ত হবেন। এই সময় অনেকেরই সর্দি- কাশি, জ্বর লেগেই থাকে।

যদি বর্ষাকালে আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে এই গুলি আপনি নিত্যদিন খেতে পারেন। এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং সর্দি কাশি থেকে মুক্তি মিলবে আপনার। কোন কোন খাবার রাখবেন, খাদ্য তালিকায় দেখুন।

Health Tips For Monsoon

তুলসী

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে প্রত্যেকটি ব্যক্তির তুলসী পাতা খাওয়া খুব দরকার। আয়ুর্বেদিক ওষুধ হিসাবেও এটি ব্যবহার করা হয়। তুলসী পাতা যদি আপনি রোজ খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং যদি আপনি শুধু তুলসী পাতা খেতে না পারেন দিয়ে তুলসী পাতা দিয়ে চা, স্যুপ খেতে পারেন।

আদা

বর্ষাকালে নিত্যদিন আদা খাওয়া খুব ভালো। আদায় জিঞ্জেরল, প্যারাডোলস, সেসকুইটারপেনস, শোগাওল এবং জিঞ্জেরোন থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হল আদা। এটি খেলে আপনার সহজে ঠান্ডা লাগবে না এবং কোন রকম বড় অসুখ আপনাকে ছুঁতে পারবে না।

Health Tips For Monsoon

গোলমরিচ

গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। এটি খেলে আপনার শরীর সুস্থ এবং সতেজ রাখতে গোলমরিচের জুড়ি মেলা ভার।

কারি পাতা

কারি পাতা বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি কমাতে সক্ষম। কারি পাতা রোজ খাওয়া খুব ভালো। কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে, যা আপনাকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, কারি পাতা খেলে আপনার সর্দি, কাশি সহজে হবে না।

লেবু

বর্ষাকালে লেবু খাওয়া খুব ভালো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনি যেকোনও লেবু খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আরও বাড়বে, তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এক কোয়া করে লেবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+