Health Tips: শীতকালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে মেনে চলুন এই টিপসগুলি
ইতিমধ্যে হালকা হালকা ঠাণ্ডা পরতে শুরু করে দিয়েছে, এই সময়ে সকলের সুস্থ থাকাটা খুব দরকার। কারণ, এমন অনেকেই রয়েছেন যাদের ঠাণ্ডা বেশি পরলে শরীর প্রচন্ড খারাপ করে।
এমনকি এই শীতে সর্দি-কাশিতে সকলেই প্রায় কমবেশি ভোগেন। আর এই শীতেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকে। যদি আপনি এগুলি এড়িয়ে চলতে চান তাহলে মাথায় রাখবেন এই বিষয়গুলি।

- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন
শীতকালে যেহেতু হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ক্রমশ বাড়ে তাই এসময় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যেকোনও খাবারে নুন বেশি খাবেন না। ফলমূল, শাকসবজি, স্যালাড বেশি পরিমাণে খাবেন। তবে অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন। ব্যায়াম না করতে পারলেও আধ ঘন্টা হলেও হাঁটবেন, এতে আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
- ধূমপান, মদ খাওয়া এড়িয়ে চলুন
ধূমপান বেশি করবেন না, শুধু ধূমপান নয় এসময় মদ না খাওয়ারই চেষ্টা করবেন। যারা এসময় মদ বেশি খান বা ধূমপান করেন এবং তামাক জাতীয় নেশায় মত্ত থাকেন তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি। এতে আপনার এনার্জি কমতে থাকে। যদি পারেন আপনি এসময়ে এনার্জি ড্রিঙ্কস খেতে পারেন।
- ব্যায়াম করুন
প্রত্যেকদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন, ৩০ মিনিট হলেও ওয়াক আউট করুন, এতে আপনার শরীর ভালো থাকবে। যদি সেটা করার সময় না থাকে তাহলে অফিসে অবশ্যই লিফটের পরিবর্তে ব্যবহার করুন সিঁড়ি। এটি খুব ভালো হবে, এই সেই সঙ্গে সাইকেল চালান, জগিং করুন, যোগাসন করুন, এটি আপনার শরীরের জন্য খুব ভালো।
- কোলেস্টেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, রক্তে এলজিএলের মাত্রা বেশি হতে দেবেন না, তাহলে আপনার শিরা ছিড়ে যাওয়া সম্ভবনা থাকবে এবং আপনার শরীর ক্রমশ খারাপ হবে। কোলেস্টেরল থেকেই কিন্তু মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে।
- তারাহুড়ো করে ঘুম থেকে উঠবেন না
শীতকালে তাড়াহুড়ো করে কখনোই ঘুম থেকে উঠবেন না। এতে কিন্তু আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে। শীতের মরসুমে আপনার ঘুম ভাঙলে তবেই উঠবেন। তাড়াহুড়ো করে একদমই বিছানা ছাড়বেন না। এতে আপনার রক্ত আরও ঘন হয়ে যেতে পারে এবং রক্ত চলাচলের সমস্যা হতে পারে। তাই আগে থেকেই সাবধান হন।
- রোজ স্নান করবেন
শীতকাল নিত্যদিন স্নান করবেন, তবে মাথায় কিন্তু ঠাণ্ডা জল না দিয়ে স্নান করার চেষ্টা করবেন। আর মাঝে মধ্যে কাজের ফাঁকে শীতেও কিন্তু ঘাড়ে, পিঠে হালকা হালকা জল হাত বোলাবেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। আর স্নান করে হুট করেই বাথরুম থেকে বাইরে বেরিয়ে পড়বেন না। গরম জামা পরে তবে কিন্তু বেরোবেন। এতে কিন্তু হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications