Health Tips: ওজন নিয়ন্ত্রণে রাখতে রাতে খাওয়ার পর এই ভুলগুলি একদমই করবেন না
সকলেই প্রায় ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, কঠিন পরিশ্রম করার পরেও ব্যায়াম, জিম রোজই করে থাকি। সেই সঙ্গে পছন্দের খাবার দেখে লোভ লাগলেও তা এড়িয়ে চলি। তবে তারপরেও আমাদের কিন্তু অনেকেরই ওজন নিয়ন্ত্রণে থাকে না, ক্রমশই বাড়তে থাকে, এর পেছনে কী কারণ তা অনেকেই বুঝতে পারি না।
বলা হচ্ছে, এমন অনেক খাবার আছে সেগুলি যদি আপনি খান তাহলে আপনার ওজন হু হু করে পারবে। তা আপনি যতই পরিশ্রম করুন না কেন। দেখুন রাতে খাবার খাবার পর এই ভুলগুলো একদম করবে না, আজ থেকেই সাবধান হোন, তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।

রাতে জল বেশি খাবেন না
রাতে খাবার পর খুব বেশি জল খাবেন না, শরীরকে হাইড্রেড রাখতে জল খাওয়া খুব দরকার ঠিকই, তবে রাতে খাবার পর বেশি জল খাবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি আপনি রাতে খাবার দু'ঘন্টা আগে খান, তা খুব ভালো, কারণ এতে আপনার খাবার সব থেকে ভালো হজম হবে। সেই সঙ্গে আর খাবার খাওয়ার অন্তত ৪৫ থেকে ৬০ মিনিট পর জল খাবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।
খেয়েই শোবেন না
রাতে খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, এতে আপনার খাবার ভালোভাবে হজম হবে না। যে কারণে আমরা অ্যাসিড রিফ্লেক্স হওয়ার সম্ভবনা থাকবে, সেই সঙ্গে বুক জ্বালা হবে। অ্যাসিডিটি হবে, পেট ফুলতে থাকবে। আর ওজন হু হু করে বাড়বে। রাতে খাওয়ার ঠিক তিন থেকে চার ঘন্টা বাদে ঘুমান। এতে আপনার রাতের খাবার ভালোভাবে হজম হবে ।
ক্যাফেইন
রাতে খাওয়া-দাওয়া পর কখনোই ক্যাফেইন জাতীয় জিনিস খাবেন না। যেমন লেবু চা, কফি এগুলি ক্লান্তি দূর করে ঠিক কথাই, এগুলি রাতে খাওয়ার পর কখনো খাবেন না। চিকিৎসকেরা বলছেন, এগুলি খেলে পাচনতন্ত্রের ক্ষতি হবে। সেই সঙ্গে রাতে খাবার হজম করতে পারবেন না। গ্যাস অম্বলের সমস্যা হবে। সেই সঙ্গে বাড়তে থাকবে ওজন এবং রাতে আপনার ভালোভাবে ঘুম হবে না।

ঘুমানো
রাতে কখনোই দেরি করে খাবেন না, রাতে যে ব্যক্তি নিত্যদিন দেরি করে খান তার খাবার ভালোভাবে হজম হয় না। শুধু তাই নয়, এতে ওজনও হু হু করে বাড়তে থাকে। রাতে ঘুমোনোর দু থেকে তিন ঘন্টা আগে খান। রাতে আপনার পরিপাকতন্ত্রের খাবার ভালোভাবে হজম হয়। তবে রাতে প্রত্যেকদিন অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।
ফাইবার জাতীয় খাবার খাবেন
রাতের খাদ্য তালিকায় অবশ্যই ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন। শাকসবজি, স্যালাড ইত্যাদি খাবেন। রাতে কখনই আপনি তেল মশলা ও চর্বি জাতীয় খাবার এগুলি এড়িয়ে যাবেন। সেইসঙ্গে পেট ভরে খাবেন না। আর রাতে খাবার পর অবশ্যই হাঁটাহাঁটি করবেন। এতে আপনার খাবার খুব ভালো হজম হবে।












Click it and Unblock the Notifications