Health Tips: রাগ নিয়ন্ত্রণে রাখতে আজ থেকেই মেনে চলুন এই টিপসগুলি
রেগে গেলে মানুষ কখনোই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, রাগ থেকে মানুষ খুনোখুনি পর্যন্ত করে। রাগ হওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এতে আপনার শরীরের নানান ক্ষতি হতে পারে, মাথা ঠাণ্ডা রেখে সবসময় কথা বলা উচিত, ধৈর্য ধরে কথা বলুন।
এমন অনেকেই রয়েছেন যারা রেগে গেলে তাদের মাথার শিরা পর্যন্ত ফুলে যায়। যদিও আপনি প্রচন্ড রেগে যান তাহলে কিন্তু আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকবে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কি করে রাগ নিয়ন্ত্রণে রাখবেন কি করে, দেখুন ।

জোরে জোরে শ্বাস নিন
যদি আপনি খুব রেগে যান এবং রাগ নিয়ন্ত্রণে রাখতে কিছুতেই না পারেন, তাহলে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিন, তাহলে আপনার মাথা আসতে আসতে ঠাণ্ডা হবে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্ক খানিকটা শান্ত হবে। তাই যখনি রেগে যাবেন এবং দেখবেন রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না সে সময় জোরে জোরে শ্বাস নেবেন।
চোখ বন্ধ করে বসে থাকুন
প্রচন্ড পরিমাণে রেগে যাওয়ার পর আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকুন। আর যদি বাড়িতে থাকেন তাহলে ধ্যান করুন। নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম এবং ধ্যান করলে রাগ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এটি আপনার ধৈর্য শক্তি ক্রমশই বাড়তে থাকে। তাই আপনিও আজ থেকে এটি শুরু করে দিন।
ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন
রেগে গেলে কারোর সঙ্গে বেশি কথা বলবেন না। রাগ হলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কারণ রাগ হলে অনেকেই অনেকেরই শ্বাসকষ্ট হয়, আর যেটা শরীরের ক্ষতি হয়। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলাকে বলে ড্রাইভিং রিফ্লেক্স প্রক্রিয়া। যখন আপনি রেগে যাবেন শ্বাসকষ্ট হওয়ার আগে যদি আপনি মুখ ধুয়ে ফেলবেন। তাহলে অনেকটাই সুস্থ থাকবেন। রাগ নিয়ন্ত্রণে থাকবে। আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে।

বিশেষ কারোর সঙ্গে কথা বলুন
যদি আপনি কারোর উপর খুব রেগে যান তাহলে আপনি বা একটি পাঞ্চিং ব্যাগে জোরে জোরে মারবেন। তাহলে আপনার রাগটি বেরিয়ে যাবে। না হলে বিশেষ কারোর সঙ্গে কথা বলুন যে আপনাকে ভালোভাবে বোঝেন, তাহলে দেখবেন আপনার রাগ ভেতর থেকে অনেকটা কমবে। রক্তচাপ কমবে। আপনার স্ট্রোকের সম্ভাবনাও অনেক কমবে এবং মাথা ঠাণ্ডা হবে। মনের ভেতর থাকা রাগ সব বেরিয়ে যাবে।
পর্যাপ্ত পরিমাণে ঘুমান
শরীর ক্লান্ত থাকলে কখনোই মানুষ স্বাভাবিক থাকতে পারেন না, তাই জন্য আপনাদের রাগ আগে কমাতে হবে, শান্ত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। যদি পারেন কাউন্সিলিং করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার রাগ অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications