Health Tips: স্মৃতিশক্তি ও উচ্চতা বাড়াতে আপনিও আপনার সন্তানকে খাওয়ান এই খাবারগুলি
প্রতিটি শিশুকেই বাবা মায়েরা অনেক যত্ন করেই বড় করেন , ছোট বেলায় বাচ্চাদের যত্ন নেওয়া দরকার, না হলে তাদের শরীর ভালোভাবে গড়ে না, নানান সমস্যার সম্মুখীন হতে হবে।
তাই আগে থেকেই তাদের ভালো খাবার খাওয়ানো হয়, যাতে তাদের মস্তিষ্ক ভালো থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে, সেই সঙ্গে উচ্চতাও বাড়ে। যদি আপনার বাড়িতেও শিশু থাকে তাহলে এই টিপসগুলো মানতে পারেন, দেখুন সেগুলি কী কী।

- ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ান
শিশুদের সবসময়ই দেশি ঘি, দুধ, দই, মাখন খাওয়ালে তাদের উচ্চতা ভালো হয়। কারণ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে, এগুলি খেলে দাঁত ও হাড় ভালো থাকে, সেই সঙ্গে শরীরে পুষ্টির ঘাটতিও মেটে।
- প্রোটিন জাতীয় খাবার
প্রত্যেকটি শিশুকে তার পেশির মজবুত করবার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো দরকার। যেমন-টোফু, মুরগির মাংস, সয়াবিন ডাল, ফল ইত্যাদি, এগুলি খেলে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবে এবং সেই সঙ্গে তাদের গায়ের জোর বাড়বে। প্রোটিন সমৃদ্ধ খাবার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।
- প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়াবেন
শিশুদের হাড় ভালো রাখতে আপনি নিত্যদিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে দিন। খাদ্য তালিকায় রাখুন দই। দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক যৌগ থাকে। দই খেলে শরীর ভালো থাকবে। শরীরও কিন্তু সুস্থ থাকবে, যদি আপনার শিশু দই খেতে না চায়, তাহলে তাঁকে ফলের সঙ্গে দই মিশিয়ে খেতে দিতে পারেন। কার্বোহাইড্রেট যুক্ত খাবার
যদি আপনি প্রত্যেকদিন শিশুকে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ান, তাহলে তাদের শরীরের জন্য খুব ভালো । যেমন- বাজরা, জোয়ার, রাগী মতন গোটা শস্য খাওয়ানো তাদের খুব দরকার। যদি পারেন এগুলির সঙ্গে স্টার্চ জাতীয় সবজি খাবার খাওয়ান। যেমন- আলু মিষ্টি, আলু ইত্যাদি এগুলি রাখলে তাদের ওজন ঠিক থাকবে। হাড় ভালো থাকবে।
- খনিজ ও ভিটামিট জাতীয় খান
প্রত্যেকটি শিশুকে খনিজ ও ভিটামিন জাতীয় খাবার খাওয়ানো খুব দরকার, তাতে, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। কোনরকমও মৌসুমী রোগে তারা আচমকায় আক্রান্ত হবেন না। শুধু তাই নয়, এতে থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, তাই আপনি নিত্যদিন শিশুকে সবুজ শাকসবজি খেতে দিন।












Click it and Unblock the Notifications