Health Tips: কোষ্ঠকাঠিনের সমস্যায় কষ্ট পাচ্ছেন, দ্রুত মুক্তি পেতে আজ থেকেই মানুন এগুলি
বর্তমান সময়ে অনেকেরই কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে, আর এই সমস্যা কিন্তু সহজেই মুক্তি পাওয়া যায় না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি আপনারও থাকে তাহলে কিন্তু আপনি এই টিপসগুলি মানতে পারেন। চিকিৎসাকেরা বলছেন, প্রাপ্তবয়স্করাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন।
এটি কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর একটি সমস্যা, হজমের নানান সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। দেখুন কোন কোন টিপস মানলে আপনার সমস্যা কমবে।

- ফাইবার সমৃদ্ধ খাবার
আপনি নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার খান তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। তাতে আপনার অন্ত্র ভালো থাকবে। ফাইবারযুক্ত খাবার যেমন- গোটা শস্য, ফলমূল, শাকসবজি, লেবু ইত্যাদি খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখুন।
- ব্যায়াম করুন রোজ
যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন বা ব্যায়াম না করলেও যদি আপনি হাঁটেন অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকেন, শরীরকে নিয়মিত প্রচন্ড পরিমাণে পরিশ্রম করান তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না।
- আলু বোখরার জুস
যদি আপনি রোজ আলুবোখরার জুস রোজ খান তাহলে আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। ওজন নিয়ন্ত্রণে থাকবে শরীর সুস্থ থাকবে, অন্ত্রের কোনোও সমস্যা থাকবে না।
- প্রোবায়োটিক জাতীয় খাবার
চিকিৎসকদের মতে, প্রোবায়োটিক খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখলে কখনোই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। সেই সঙ্গে অন্ত্র থাকবে ভালো, কারণ এগুলোই মাইক্রোবিয়াম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অন্ত্রের উন্নতি করে। শুধু তাই নয়, প্রোবায়োটিক খাবার খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। সেই সঙ্গে ত্বক, চুলও ভালো থাকবে। আপনি দই খেতে পারেন, দই হল প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার।

- কোন কোন খাবার খাবেন না
যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে চান তাহলে রোজ দুগ্ধ জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখুন। সেই সঙ্গে রেড মিট, দুগ্ধ জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার অবশ্যই এড়িয়ে চলুন।
- কীভাবে বাথরুমে বসবেন
যখন আপনি বাথরুমে যাবেন তখন হাটুকে স্কোয়াটিং পজিশনে রেখে মল বা টয়লেট করার চেষ্টা করুন, এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব দ্রুত দূর হবে।
- নিন চিকিৎসকের পরামর্শ
কোষ্ঠকাঠিন্যের সমস্যা মূলত বয়স্ক ব্যক্তিদেরই দেখা যায়, তবে এখন কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই ঝুঁকি ক্রমশ বাড়ছে। তবে এই রোগ যদি আপনার মধ্যেও থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications