Health Tips: ৩০ বছর বয়সের পর হার্ট ভালো রাখতে মেনে চলুন এই টিপসগুলি
বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত প্রায় অনেক ব্যক্তিরাই, তবে এই হৃদরোগে ঝুঁকি শুধু বয়স্ক ব্যক্তিদের মধ্যেই রয়েছে তা কিন্তু নয়। তরুণ সম্প্রদায়ের মধ্যেও এই রোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। শারীরিক পরিশ্রম কম করা, ক্যালরিযুক্ত খাবার খাওয়া, সঠিক সময় খাবার না খাওয়ার কারণে, দীর্ঘক্ষন বসে কাজ করলেও ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে।
৩০ বছরের পর হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এই বয়স থেকেই সতর্ক হোন। এমন চারটি জিনিস এই প্রতিবেদনে বলা হয়েছে, সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেক কমবে। সেইসঙ্গে আপনার মানসিক চাপ কমবে। বয়স বাড়লেও মানসিক চাপ কমবে, হাসি খুশিতে ভরে থাকবেন আপনি, দেখুন কোন কোন জিনিস আপনি এড়িয়ে চলুন।

- ধূমপান
বর্তমানে নির্বিশেষে ছেলে-মেয়ে সকলেই ধূমপান করে দেখেন। তবে এটি কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ। তবে শুধু যে তরুণ সম্প্রদায়ের জন্য এটি খারাপ, তা কিন্তু নয়। বয়স্ক ব্যক্তিদের জন্য এটি ভালো নয়। এটি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে। আবার মহিলাদেরও ধূমপান করা কিন্তু খুব খারাপ। এটি তাদের মা হওয়ার সময় নানা রকম সমস্যা সৃষ্টি করে। সেই সঙ্গে অনেকেই মদ খান প্রচুর পরিমাণে। এটিতে হার্ট দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা থাকবে। তাই যদি এই নেশা আপনারও থাকে তাহলে আজকেই তা দূর করুন।
- মানসিক চাপ কমান
যদি আপনি হার্ট ভালো রাখতে চান এবং মনকে ভালো রাখতে চান তাহলে মানসিক চাপ সবার প্রথম কমান। কারণ, যে ব্যক্তি মানসিক চাপে ভোগেন তাকে কিন্তু নানারকম শরীর খারাপ হতে থাকে অথবা কর্মজীবনে ভীষণ প্রভাব পড়ে। তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যেগুলি আপনি ভালোবাসেন, সেগুলি কাজের ফাঁকে করার চেষ্টা করুন এবং ছুটির দিনে আপনি কোথাও বেড়াতে যান।

- ব্যায়াম করুন
নিত্যদিন ব্যায়াম করুন, ডায়েট করুন। সকালে ঘুম থেকে উঠুন, উঠে ব্যায়াম করুন। বাইরের খাবার এড়িয়ে চলুন। নুন খাওয়া কমান। খাদ্য তালিকায় রাখুন তরতাজ ফল, শাকসবজি। মৌসুমী শাকসবজি ফল খেলে আপনার শরীর ভালো থাকবে। মানসিক চাপ কমবে। শুধু তাই নয়, যদি প্রত্যেকদিন ব্যায়াম করেন শুধু যে আপনার ওজন কমবে তা কিন্তু নয় মানসিক চাপও কমবে। যদি ব্যায়াম করতে না পারেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার শরীর ভালো থাকবে।
- হার্ট ভালো রাখতে কী করবেন
যদি আপনার হার্ট ভালো রাখতে চান, হার্টে যদি কোনও রকম সমস্যা না রাখতে চান তাও প্রত্যেক মাস অন্তর অন্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টেরলের পরীক্ষা করাবেন। চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কখনোও শরীর খারাপ হয় বা বুকে ব্যথা হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে আপনার শরীর ভালো থাকবে। বড় কোনও রোগের ঝুঁকি অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications