Health Tips: ৫০ বছর বয়সের পর মহিলারা নীরোগ থাকতে মানুন এই টিপসগুলি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মেয়েরই শরীরে নানান পরিবর্তন দেখা দেয়। এসময় সকলের শরীরে প্রোটিন, ভিটামিনের অভাব হয়। তাই তাদের খাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হয়। সঠিক জীবন যাপন করতে হয়। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হয়। এই সময় খাদ্য তালিকার ওপর কিন্তু বিশেষ নজর না রাখলে নানান অসুবিধার সম্মুখীন তাদের হতে হয়। এমনকি কখনোও কখনোও হাড়ে ব্যথা হয়, কখনো বা হাঁটু ব্যথায় ভুগতে হয় তাদের।

অল্প কাজ করলেই নিজেকে দুর্বল মনে করেন তাঁরা, ক্রমশ দুর্বল হতে থাকে তাঁরা। ৫০ বছরের পরেও আপনি যদি শরীর সুস্থ রাখতে চান ও বার্ধক্যকে এড়িয়ে চলতে চান তাহলে এই টিপস গুলি মানতে পারেন।

Health Tips

  • ওজন নিয়ন্ত্রণে রাখবেন

এসময় আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে ওজন প্রচুর পরিমাণে বেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখলে শরীর তবেই কিন্তু সুস্থ থাকবেন। রোজ প্রচুর পরিমাণে খেজুর খাবেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, পেট ভর্তি থাকবে। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি রোজ খেজুর খান বা গোটা শস্য খান তার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমান

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে এসময় নিত্যদিন আপনি ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন। এতে আপনার অন্ত্র ভালো থাকে। তাই তেল ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। কখনোই বাইরের ফাস্টফুড খাবেন না।

নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ওটমিল, সবুজ শাক-সবজি, ফল, ডিম, দুধ ইত্যাদি, না হলে আপনার কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি ক্রমশ বাড়বে। সেইসঙ্গে আপনার গ্যাসের সমস্যা বাড়বে। বমি বমি দেখা দেবে, পেট ফুলে যাবে ক্রমশ।

  • প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবার খাবেন

এসময় প্রত্যেক মেয়েদেরই হাড়ের ক্ষয় হতে থাকে, তাই ৫০ বছর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাড় যাতে ক্ষয় না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। এসময় প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবার খাবেন। সেই সঙ্গে হাড় ভালো রাখতে এমন খাবারও খাদ্য তালিকায় রাখবেন যেগুলি আপনার হাড় ভালো রাখবে। এসময় অবশ্যই নিত্যদিন সকালবেলা ডিম ও দুধ খাবেন। আন্টিইনফ্লেমেন্টরিযুক্ত খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন, যা আপনার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করবে ও সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখবে।

  • রোজ খান ওটমিল

ওটমিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার স্তন ক্যানসার ঝুঁকি কমবে। গবেষণায় দেখা গেছে, ওটমিল খেলে কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে। তাই আপনিও এটি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+