Health Tips: দ্রুত পা ফোলা কমাতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
পা ফোলার সমস্যায় আমরা কমবেশি সকলেই প্রায় ভুগি, এমন সমস্যা যে কেন হয় তা আমরা অনেক সময় বুঝতে পারি না, চিকিৎসকেরা বলছেন, শরীরে পুষ্টির অভাব, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে, পা মুচকে গেলে, পা অনেকক্ষণ ঝুলিয়ে বসলে পা ফুলে যায় ,এমন হলে কখনোই এড়িয়ে যাবেন না। খাবারের দিকে বিশেষ সচেতন থাকবেন। বাইরের খাবার এড়িয়ে চলবেন।
অনেক সময় কিডনি, হার্ট, লিভারের মতন গুরুতর রোগে আক্রান্ত হলেই প্রথম কিন্তু পা ফুলে যায়। এমন উপসর্গ কিন্তু সকলেরই প্রায় দেখা যায়। পা ফুলে গেলে কখনোই কিন্তু এড়িয়ে চলবেন না, তবে পা ফোলা কীভাবে দ্রুত ঘরোয়া উপায়ে কমাবেন, দেখুন।

- রসুন, তেল মাখুন
যদি আপনার পা ফুলে যায় তাহলে দুই থেকে তিন কোয়া রসুন নিয়ে অলিভ অয়েলে ভালো করে গরম করুন, তারপর সেই তেল পায়ে তিনবার ধরে ম্যাসেজ করুন, আসতে আসতে পা ফোলা কমে যাবে।
- পায়ে তেল মালিশ করুন
যদি একদিনের বেশি পা ফুলে থাকে তাহলে স্নান করার পর সর্ষের তেল সামান্য গরম করে সেই তেল দিয়ে পায়ে মালিশ করুন, এতে কিন্তু দ্রুতই পা ফোলা কমবে।
- আলু, জলে পা রাখুন
এক গ্লাস উষ্ণ গরম জলের একটি আলু ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ ভেজানোর পর সেই জলে পা ঢোকান, তারপর পা তুলে তুলবেন, দ্রুতই এই ব্যাথা থেকে মুক্তি পাবেন।
- আদা, তেল মাখুন
পা ফোলা অনেকদিন ধরে থাকলে দেরি না করে আদা কুচিয়ে তেলে দিয়ে ভালোভাবে গরম করুন, করার পর সেই তেল সামান্য ঠাণ্ডা হলে পায়ের আঙ্গুল এবং ফোলা জায়গায় ম্যাসেজ করুন, এটি করলে দ্রুত পা ফোলা কমে এবং ব্যথা থাকলে সেটিও কমে যাবে।
- অ্যাপেল সিডার ভিনিগার
এক বালতি গরম জলে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন, তারপর একটি তোয়ালে ভিজিয়ে পায়ের আঙ্গুলে চেপে রাখুন, দেখবেন দ্রুত পা ব্যথা কমবে।
- ধনে পেস্ট মাখুন
এক কাপ জলে এক চামচ গোটা ধনে ভিজিয়ে রাখুন, তারপর সেই পেস্ট মাখুন, দ্রুত পা ফোলা কমবে।
- বেকিং পাউডার, আটা মাখুন
পা ফোলা কমাতে আটার সঙ্গে বেকিং পাউডার পেস্ট করুন, তারপর সেই পেস্ট পায়ে মেখে প্রায় দশ মিনিট থাকুন, এতে আপনার পা ব্যথা দ্রুত কমে যাবে।
- বরফের টুকরো
যদি পায়ে যন্ত্রণা হয় তাহলে চার পাঁচটি বরফের টুকরো ভালোভাবে একটি কাপড়ের মুড়িয়ে সেই ফোলা জায়গায় লাগান।
- নারকেল তেল, হলুদ
এক চামচ নারকেল তেল এবং দু চামচ হলুদ গুঁড়া পেস্ট বানান, তারপর সেটি পায়ের ফোলা জায়গায় লাগান। এটি লাগালে পা ফোলা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা কমবে।
- বাইরের খাবার খাবেন না
বাইরের খাবার জাঙ্ক ফুড একদমই খাবেন না, বেশি পরিমাণে ফ্রিজে রাখা খাবারও খাবেন না।
- খান এগুলি
আপেল, নাশপাতি, কলা, গাজর, বিট, ব্রকলি, মুগ, ডাল, মটর, ছোলা, খান, বার্লি, চিয়া বীজও খান এবং তাছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন।
- চিনি, নুন খাবেন না
যদি আপনি নিত্যদিন বিট খান তাহলে আপনার শরীর ফুলবে না, ওজনও নিয়ন্ত্রণে রাখে। বেশিক্ষণ পা ঝুলিয়ে বসবেন না। প্রচুর পরিমাণে জল খান, তবে চিনি এবং নুন কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।












Click it and Unblock the Notifications