Health Tips: শিশুর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে তাদের খাওয়ান এই খাবারগুলি
অনেক শিশুরাই রয়েছে যারা ছোট বয়স থেকেই চোখের সমস্যায় ভোগে। শিশুদের চোখের সমস্যা কমাতে তাদের পুষ্টি সম্মত খাবার খাওয়াতে হয় নিত্যদিন। তাছাড়াও তাদের দৃষ্টি শক্তি যাতে তাদের ভালো থাকে ছোট বয়স থেকেই, সেদিকে নজর রাখা খুব দরকার।
তাদের চোখে যাতে চশমা যাতে তা না পরতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেই কারণে আপনি যদি শিশুদের দৃষ্টি শক্তি বাড়াতে চান তাহলে তাদের নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন এই খাবারগুলি, তাহলে তাদের চশমার প্রয়োজনই হবে না, দেখুন সেই খাবারগুলি কী কী।

- মাছ
আপনি আপনার শিশুর দৃষ্টিশক্তিকে আরোও বাড়াতে চান তাহলে তাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়ান। মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এটি খেলে চোখ খুব ভালো থাকবে।
- ড্রাই ফুটস
প্রত্যেকদিন শিশুকে খাওয়ান ড্রাই ফুটস। এটি খেলে তার শরীর ফিট থাকবে, চোখও ভালো থাকবে। কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ভিটামিন ইও। তাই এগুলি খাবার নিত্যদিন শিশুদের খাওয়া ভালো।
- সাইট্রাস ফল
ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল নিত্যদিন খাওয়া খুব ভালো শিশুদের। এটি খেলে আপনার সন্তানের চোখ ভালো থাকবে। সেই সঙ্গে দৃষ্টিশক্তি বাড়বে, তাছাড়াও ত্বক উজ্জ্বল হবে, হাড় আরোও মজবুত হবে।
- শাক সবজি খান
চোখের জ্যোতি বাড়াতে শীতকালে প্রচুর পরিমাণে খান শাকসবজি, এতে লুটেইন মতন পুষ্টিগুণ থাকে। যা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে।
- ডিম
যদি পারেন তাহলে রোজ সকালবেলা ডিম খান। ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে ভিটামিন থাকে, আর এটি খেলে আপনার চোখ খুব ভালো থাকবে। সেই সঙ্গে চোখের দৃষ্টি শক্তি বাড়বে। এমন কি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, তাই আজ থেকেই খাওয়া শুরু করে দিন এই খাবারগুলি।












Click it and Unblock the Notifications