Health Tips: কোন কোন খাবার খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, জানেন

আমরা সকলেই প্রায় আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, অজান্তে নিত্যদিন এমন অনেক ভুল করে থাকি, যেটি হয়তো আমাদের শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। আবার এমন অনেক খাবার রয়েছে যা আমরা খেয়ে থাকি, যেগুলি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে ক্রমশ দুর্বল করে দেয়। যার কারণে আমাদের শরীর ক্রমশ খারাপ হতে থাকে, মাথার যন্ত্রণা হয়। বুকে ব্যথা অনুভব হয়।

যা খাবার খাবেন, তা পুষ্টি সম্মত খাবার চেষ্টা করবেন। যেমন- ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম জাতীয় খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে। কিন্তু জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোন কোন খাবার খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, জানেন।

Health Tips

চিনি জাতীয় খাবার

যে ব্যক্তি প্রচন্ড পরিমাণে চিনি খান বা চিনি জাতীয় খাবার খেয়ে থাকেন, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ কমতে থাকে। চিনি জাতীয় খাবার খেলে সতর্ক থাকুন। যদি আপনি চা, কফি বা দুধে প্রচুর পরিমাণে চিনি খান। তা কিন্তু আপনার শরীরের জন্য খুব খারাপ। এটি আপনার রক্তে শর্করার মাত্রাকে যেমন বৃদ্ধি করবে , তেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকেও বাড়াবে। আবার এমন অনেকে রয়েছেন, যারা বাইরে বেরোলে জল খাবার খাওয়ার পরিবর্তে কোল্ড ডিঙ্কস খান। আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন। কারণ, প্রচুর পরিমাণে চিনি খেলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম ক্রমশ দুর্বল হয়ে যাবে।

মদ

অত্যাধিক পরিমাণে মদ খেলেও ইমিউনিটি সিস্টেম কিন্তু কমতে থাকে। এমন অনেকেই রয়েছেন যারা রাতে ঘুমানোর আগে অল্প মদ খান আবার কেউ কেউ কোন বন্ধুর পার্টি থেকে অফিসের পার্টি হলে তারা কিন্তু মদ খেয়ে থাকেন। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এটি আপনার শুধু লিভারে যে অসুবিধার সৃষ্টি করবে তা নয়, আপনার ফুসফুসেও নানান সমস্যার সৃষ্টি করবে। এটি খেলে শ্বেত রক্তকণিকা ভালোভাবে কাজ করতে পারেনা। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হতে থাকে। আর রোগ প্রতিরোধের ক্ষমতা আসতে আসতে কমতে থাকে।

প্রক্রিয়াজাত মাংস

প্রক্রিয়াজাত মাংস না খাওয়াই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে নুন থাকে। যেটি আপনার শরীর খারাপ করে দেয়। তাছাড়া ও এতে স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম থাকে যা আপনার শরীর খাওয়া খারাপ করে দিতে সক্ষম,। এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক কমে যায়।

Health Tips

কার্বোহাইড্রেট জাতীয়

প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খাওয়াই ভালো। তাহলে আপনার রক্তে শর্করার মাধ্যমে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে। যেমন সাদা রুটি, মিষ্টি, ইত্যাদি খেলে শরীর খারাপ হয় এবং শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। তাই এই খাবারগুলো এড়িয়ে চলুন।

কফি

যদি আপনি প্রচুর পরিমাণে কফি খান, তা কিন্তু আপনার শরীরের জন্য ভালো নয়। কফি খেলে আয়রন ও ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এতে প্রচুর পরিমাণে কোকো থাকে, একটা ভালো নয়, এটি খেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। সেইসঙ্গে বেশি খেলে শরীর ডিহাইড্রয়েট হয়ে যেতে পারে। আর আসতে আসতে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। তাই আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে এই খাবারগুলি আজ থেকেই ত্যাগ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+