Health Tips: শীতে সর্দি-কাশিতে নাজেহাল, সুস্থ হতে চাইলে আজ থেকেই ছাড়ুন এই খাবারগুলি

Health Tips: শীতকালে সকলেরই সর্দি-কাশি, জ্বর হওয়ার প্রবণতা একটু বেশিই থাকে। এই সময়ে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এই সময়ে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হয়।

সর্দি কাশি হলে কখনোই আপনি বাইরে বেরোবেন না, বেশি ঠান্ডা লাগাবেন না। আগেই সতর্ক হোন। এই সময়ে খাদ্যাভাসের দিকে বিশেষ নজর দেওয়া খুব দরকার সকলেরই। এই সময় এই খাবারগুলি একদমই খাবেন না, দেখুন কোন কোন খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন।

Health Tips

  • দই

শীতকালে সর্দি-কাশি সমস্যা হলে কখনোই দই খাবেন না। দই খেলে কাশি কিন্তু আপনার বেশি হবে। সেই সঙ্গে গলা খুসখুস করবে। সর্দি কিন্তু ক্রমশই বাড়তে থাকবে। এবং এতে আপনার ঠান্ডা লেগে যাবে। সেই সঙ্গে জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে।

  • ফল বা সবজির রস

সর্দি-কাশি হলে কখনোই ফলের বা যেকোনোও সবজির রস একদমই খাবেন না। এসময় আপনি গরম মাংস বা সবজির স্যুপ খেতে পারেন। এগুলি খেলে আপনার বুকে কফ জমতে পারে, তাই আগেই সাবধান হোন।

  • আঙ্গুর, কমলালেবু

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। তবে যদি আপনি শীতকালে সর্দি-কাশির মতন সমস্যায় ভোগেন তাহলে আঙ্গুর, কমলালেবু, সবেদা, তরমুজ, কলা, পেয়ারার মতন ফল এড়িয়ে চলবেন। এগুলি খেলে আপনার ঠান্ডা আরোও বেশি লাগবে। সেই সঙ্গে আপনার সর্দি- কাশিতে ভুগতে হতে পারে। শুধু তাই নয়, আপনার গলা খুসখুস ক্রমশ বাড়তে পারে, এমনকি গলা ব্যথা হতে পারে।

  • ঠান্ডা জল

শীতকালে সর্দি-কাশির ঝুঁকি এড়াতে আপনি উষ্ণ গরম জল খেতে পারেন। এসময় ঠান্ডা জল কিন্তু একদমই খাবেন না। আবার বেশি গরম জলও খাবেন না। এটি খেলে আপনার শরীর ভেতর থেকে গরম হয়ে যাবে, তাই আগেই সাবধান হোন। আইসক্রিম ও কোল্ডড্রিংস

শীতকালে সর্দি-কাশিতে আক্রান্ত হলে আইসক্রিম খাওয়া এড়িয়ে চলুন। তবে, এসময় কখনোই কোল্ডড্রিংস খাবেন না। এগুলি খেলে ঠান্ডা কিন্তু আরোও বেশি লাগবে ও জ্বর হবার সম্ভাবনাও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+