Health Tips: এই খাবারগুলিতেই মিলবে শক্তি, কাটবে দুর্বলতাও
শীতকালে প্রত্যেকটি মানুষেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, এসময় মানুষ একটু বেশি ক্লান্ত থাকেন, কাজ করার ইচ্ছা থাকে না। শরীরে শক্তিও কমে যায়, সামান্য পরিশ্রম করলেই সকলে কিন্তু নিজেকে দুর্বল মনে করেন। এর কারণে তাদের শারীরিকভাবে যেমন সমস্যা হয় তেমনি মানসিকভাবেও নানা অসুবিধার শিকার হতে হয়।
এই সময়ে তাদের খাবার পুষ্টি সম্মত খাবার খাওয়া প্রয়োজন, এগুলি খেলে শরীর সুস্থ থাকে। তাছাড়া যদি আপনি দুর্বলতা কাটিয়ে শরীরের শক্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখুন। এগুলি খেলে আপনি কখনোই দুর্বল হয়ে পড়বেন না এবং শরীরও থাকবে সুস্থ, দেখুন সেই খাবারগুলি কী কী।

- কলা
কলা কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস, এতে প্রচুর পরিমাণে শর্করা, পটাশিয়াম থাকে । আপনি যদি রোজ একটি করে কলা খান, তাহলে কিন্তু আপনার অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। শুধু তাই নয়, যদি আপনি রোজ সকালে খাবারের কলা, ওটস দিয়ে খেতে পারেন, বা কলার স্মুদি করে খেতে পারেন। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং শক্তিও পাবেন।
- ওটস
ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন থাকে। আর এগুলি খেলে আপনার শরীরের শক্তি পাবেন। তাছাড়া আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটি থেকে মুক্তি পারবেন, ওটমিল দিয়েও আপনি ওটস খেতে পারেন।
- কিনোয়া
কিনোয়া প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ম্যাগনেশিয়াম, ফাইবার থাকে, থাকে খনিজ পদার্থও। এটি গেলে আপনার শরীরে শক্তির ঘাটতি পুরণ হবে। এটি স্যুপেও খেতে পারবেন।
এটি আপনি সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আবার অনেকে কিন্তু স্যুপেও কিনোয়া খেতে পারেন। এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার শরীরে কোনরকম ব্যাধি ধরবে না। এটি আপনি দইয়ের সঙ্গে খেতে পারেন। এটি খাওয়ার স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন আপনার চুল ও ত্বক কিন্তু খুব ভালো লাগবে।
- বাদাম
বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। এটি খেলে আপনার শরীরে শক্তির ঘাটতি পূরণ হবে। তাছাড়া যদি আপনি রোজ সকালে পাঁচটি থেকে ছটি বাদাম খান তাহলে কখনই আপনাকে গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হবে না।












Click it and Unblock the Notifications