Health Tips: নীরোগ থাকতে শীতকালে পাতে রাখবেন ফুলকপি না বাঁধাকপি, জানুন
শীতকালে সকলের কাছেই খুব প্রিয় হল ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। কপি খাওয়ার জন্য আমরা সকলেই প্রায় সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। যদিও এখন বারোমাসই কিন্তু বাজারে ফুলকপির দেখা মেলে।
তবে, শীতকালে কিন্তু ফুলকপি থেকে বাঁধাকপির স্বাদ একটু অন্যরকমই হয়। এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর। তেমনি পুষ্টিগুনেও ভরপুর। তবে ফুলকপি না বাঁধাকপি, শীতকালে এই দুই সবজির মধ্যে কোনটি সবথেকে বেশি ভালো খাওয়া স্বাস্থ্যের জন্য জানেন আপনি?

- ভিটামিন, ফোলেট থাকে
ফুলকপি, বাঁধাকপির দুই কপিতেই কিন্তু ভিটামিন, ফোলেট থাকে প্রচুর পরিমাণে। ফুলকপিতে ভিটামিন সি, কে এবং বি ৬, আর বাঁধাকপিতে বেশি পরিমাণে থাকে ভিটামিন সি এবং কে। তাছাড়া থাকে ফাইবার। দুই কপি খাওয়াই স্বাস্থ্যের জন্য বেশ ভালো, তবে বাঁধাকপি খেলে হজম শক্তি বাড়ে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
ফুলকপি ও বাঁধাকপি হল কম ক্যালরিযুক্ত সবজি। যদি আপনি ওজন নিয়ন্ত্রনে রাখতে চান তাহলে এই দুই কপি খেতে পারেন। বাঁধাকপি তুলনায় ফুলকপিতে ক্যালরির পরিমাণ কিছুটা কম থাকে। তাই ওজন কমানোর জন্য এটি আপনি খেতে পারেন।
- ক্যানসার রোগের ঝুঁকি কমবে
ফুলকপি, বাঁধাকপিতে খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি অনেকটা কমবে, ঠিক তেমনি আপনি খেতে পারেন। সবুজ শাকসবজি খেতে পারেন। এগুলো ক্যানসার রোগের ঝুঁকি কমায়। এতে প্রচুর পরিমাণে সালফোরাফেন থাকে। থাকে ফাইবারও। এটি খেলে ক্যানসার রোগের ঝুঁকি কমবে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যাদের হার্টের সমস্যা রয়েছে বা যারা হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়িয়ে চলতে চান তারা নিত্যদিন পাতে রাখুন ফুলকপি বা বাঁধাকপি। এগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ফুলকপিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে, বাঁধাকপিতে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। কার্ডিওভাসকুলার ঝুঁকি কমবে, ফুলকপি বা বাঁধাকপি এটা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।
- কোন কপি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো?
ফুলকপি ও বাঁধাকপি হল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার। শীতকালে প্রচুর পরিমাণে কপি খেলে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিও পূরণ হওয়ার পাশাপাশি শরীরও সুস্থ থাকবে। ফুলকপিতে থাকে সালফোরেন, বাঁধাকপিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি খেলে আপনার ঘুম খুব ভালো হবে। শরীর সুস্থ থাকবে, বড় কোনোও রোগ আপনাকে ছুঁতে পারবে না। তাই শীতকালে এই দুই সবজি আপনি খেতে পারেন।












Click it and Unblock the Notifications