Health Tips: হজম শক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে খান এই খাবারগুলি

বর্তমানে গ্যাস, অম্বলের রোগী অনেক রয়েছে অর্থাৎ গ্যাস অম্বলের সমস্যায় প্রায় অনেকেই ভোগেন। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, আবার খাবার হজম করতে পারে না এমন অনেক ব্যক্তি রয়েছেন।

তারা যদি এই সমস্যা থেকে বের হতে চান তাহলে নিত্যদিন আপনি এই খাবারগুলি খেতে পারেন। তবে অবশ্যই যদি রাতে ঘুমানোর আগে খান খুব ভালো উপকার পাবেন। কী কী উপকার খাবেন, দেখুন।

Health Tips

  • ক্যামোমাইল চা

যদি আপনি রোজ রাতে ঘুমোবার আগে ক্যামোমাইল চা খান তাহলে আপনার হজম শক্তি বাড়বে। ঘুম ভালো হবে, প্রদাহ বিরোধী এই চা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো

  • আদা চা

আদা কিন্তু আমাদের হজমে সাহায্য করে। পেট ফোলা ভাব, বমি ভাব কমাতেও সাহায্য করে। তাই গরম জলের ১০ মিনিট আদা ভিজিয়ে যাতে সামান্য পরিমাণ চা দিয়ে যদি খান আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। সেইসঙ্গে হজমের সমস্যা দূর হবে।

  • লেবু জল

রাতে ঘুমানোর আগে লেবু জল খেতে পারেন, যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে বা আপনার হজম শক্তিকে আরও উন্নত করতে চান তাহলে নিত্যদিন লেবু জল খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে ডিটক্স থাকবে। শরীর হাইড্রেট থাকতে সক্ষম এই জল।

  • হলুদ ও দুধ

দুধে হলুদ দিয়ে নিত্যদিন খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। হজম ভালো হবে। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেন্টরি বৈশিষ্ট্য থাকে, যা আপনার অন্ত্র ভালো রাখে সক্ষম। তাই এক চামচ হলুদ গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। এটি ঘুমোনোর আগে খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

  • অ্যালোভেরা রস

আপনি অ্যালোভেরা রস রোজ খান তাহলে আপনার অন্ত্র ভালো থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। শোয়ার আগে এটি অবশ্যই খাবেন।

  • মৌরি চা

যদি আপনি মৌরি দিয়ে রোজ চা খান, তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। শরীর ঠাণ্ডা থাকবে, ত্বক উজ্জ্বল হবে।

  • পেঁপের স্মুদি

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে, হজম শক্তি বাড়াতে নিত্যদিন পেঁপের স্মুদি খেতে পারেন। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি আপনার হজম করাতে সাহায্য করবে। শুধু তাই নয়, পেঁপে কেটে সামান্য জল বা নারকেলের জল দিয়ে পেস্ট করে খাবেন, এটি খেতেও কিন্তু খুব সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+