Health Tips: শীতে অলসতা দূর করতে ও রোগবালাই দূরে রাখতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
শীতকালে অনেকেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, তাই এই সময়ে সকলেরই শরীরের দিকে যত্ন নেওয়া খুব দরকার। এই মরসুমে যোগ ব্যায়াম করা বা জগিং করা, হাঁটা, দৌড়ানো কিন্তু শরীর সুস্থ রাখার জন্য যথেষ্ট নয়। সেইসঙ্গে শরীর সুস্থ রাখতে গেলে খাদ্য তালিকা পরিবর্তন করা দরকার। এসময় আমাদের সবারই কাজে অলসতা লাগে।
গায়ে শক্তি থাকে না, এই সময়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও খুব বেশি। তাই এই সময়ে যদি আপনি শরীর সুস্থ রাখতে চান ও রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে অবশ্যই খান এই খাবারগুলি। তাহলে আপনার ঠান্ডা লাগবে না, শরীর ভেতর থেকে গরম থাকবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, কাটবে অলসতা, ছুঁতে পারবে না শীতের কোনও রোগও। কোন কোন খাবার রোজ খাবেন, দেখুন।

- কমলালেবু
কমলালেবু শীতকালে চুটিয়ে খান কমলালেবু, কারণ এই কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার থাকে। প্রত্যেকটি সাইট্রাস ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। ভেতর থেকে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে এই ফল। সেই সঙ্গে কাজেও পাবেন যথেষ্ট শক্তি, এমনকি ক্যানসারের মতন মারণ রোগেরও ঝুঁকি কমাতে সক্ষম কমলালেবু, তাই দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করুন এই ফল।
- আপেল
প্রত্যেকদিন একটি করে আপেল যদি খান তাহলে আপনাকে বড় কোনও রোগ ছুঁতে পর্যন্ত পারবে না, কারণ আপেলে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। যেকোনও রোগের ঝুঁকি কমাতে সক্ষম আপেল। তাছাড়া আপনি যদি অ্যালঝাইমার এবং ডিমেনশিয়ার রোগের ঝুঁকি থেকে মুক্তি পেতে চান তাহলে নিত্যদিন খান একটি করে আপেল।
- পীচ, চেরি ফল
শীতকালে ভেতর থেকে শরীরকে গরম রাখতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে আপনি নিত্যদিন পীচ, চেরি, লিচু, বেদানা ইত্যাদি ফলগুলি খান, কারণ এগুলো দিয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন রয়েছে। এগুলি খেলে আপনার কিন্তু শরীরে জোর পাবেন।
- আনারস, আঙ্গুর
নিত্যদিন শীতকালে আনারস, আঙ্গুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি খেলে আপনার শরীর কখনোই ভেতর থেকে ডিহাইড্রেট হবে না। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফাইবার, ভিটামিন, পলিফেলন থাকে। এগুলো শরীরের জন্য ভীষণ ভালো। তাছাড়াও এগুলি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- কিউই
আমরা ডেঙ্গু হলেই যে শুধু কিউই ফল খাই তা কিন্তু নয়। কিউই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এগুলি খেলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার হাত-পায়ে ব্যথা হবে না। এমনকি বাতের ব্যথা থাকলে সেটি থেকে মুক্তি পাবেন, তাই এই মরসুমে চুটিয়ে খান কিউই ফল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications