Health Tips: শীতকালে ক্লান্তি কমাতে ও শরীরে শক্তি বাড়াতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
শীতকালে সকলেরই কাজের ক্ষমতা একটু কমে যায়, এসময় শরীর গরম করবার জন্য আমরা সকলে প্রচুর পরিমাণে চা খেয়ে থাকি। কিন্তু চা, কফি খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। আর এই শীতের সময় শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, ক্লান্তি কমাতে, শক্তিও বাড়াতে, শরীর গরম রাখতে আপনিও খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি।

- ওটস ও শস্য জাতীয় খাদ্য
শীতকালে আপনি আপনার শরীর গরম রাখতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি ওটস ও শস্য জাতীয় খাবার খেতে পারেন। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সুগার একদমই বাড়বেও না এতে।
- সাইট্রাস ফল
কমলালেবু ও আঙুরের মতন সাইট্রাস ফল নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর তাছাড়াও থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো খেলে আপনার শরীরে ক্লান্তিভাব কমবে। পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে। শীতকালে রোজ ফল খেতে একদম ভুলবেন না।
- বাদাম, বীজ
বাদাম, বীজ জাতীয় খাবার খাওয়া শীতকালে খুব ভালো। এগুলি খেলে আপনার শরীরের শক্তি পাবেন। সেই সঙ্গে প্রোটিনের মাত্রা নিয়ন্ত্রণে বজায় থাকবে।
- ডিম
ডিম প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ডিম আপনি সেদ্ধ করে খেতে পারেন। আবার ভেজে খেতে পারেন। ডিম সেদ্ধ খাবার স্বাস্থ্যের জন্য বেশি ভালো। এটি খেলে আপনার কিন্তু রক্তে শর্করার মাত্রাও বাড়বে না।
- ভেষজ চা
শীতকালে অনেকেই প্রচুর পরিমাণে চা, কফি খেয়ে দেখেন। যদি আপনি চা প্রেমী হন, তাহলে শীতকালে ভেষজ চা খেতে পারবেন। এতে কিন্তু আপনার খাবার খুব তাড়াতাড়ি হজম হবে এবং শরীর ভেতর থেকে গরম থাকবে।
- চর্বিযুক্ত মাছ
শীতকালে চুটিয়ে খান ম্যাকরেল, টুনা ইত্যাদি মাছ, এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলি খেলে আপনার শরীর যেমন গরম থাকবে তেমনি আপনারা কাজের এনার্জিও পাবেন।
- চর্বিহীন প্রোটিন
এই মরসুমে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও শক্তি পেতে আপনিও খাদ্য তালিকায় চর্বিহীন প্রোটিন রাখতে পারেন। যেমন- মুরগির মাংস, টোফু, লেগুম ইত্যাদি, এগুলি খেলে রক্তে শর্করার মাত্রা কিন্তু বাড়বে না। শরীর ভেতর থেকে সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications