Health Tips: ঝা চকচকে মুক্তোর মতো সাদা দাঁত রাখতে নিত্যদিন খান এই সুপারফুডগুলি
দাঁত কিন্তু মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ দাঁত ছাড়া কেউ সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন না। সাদা, ঝকঝকে পরিষ্কার দাঁত দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। সুন্দর সাদা দাঁতে যদি কেউ হাসেন তাহলে কিন্তু বেশ মিষ্টি লাগে। তবে সুন্দর সাদা দাঁত সকলেরই থাকে না।
অনেকেরই দাঁত কিন্তু হালকা হলুদ হয়ে যায়। এতে কিন্তু দাঁতের পুষ্টির অভাবের কারণেও এমন হয়। আবার এমন অনেকেরই রয়েছে যাদের দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়। আবার কিন্তু শরীরে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টের অভাবেও এমন অসুবিধার সম্মুখীন হতে হয়। এর থেকে বের হতে এই খাবারগুলি রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন।

- জল
বেঁচে থাকতে গেলে আমাদের জল খুব দরকার, ঠিক তেমনই দাঁতকে বাঁচিয়ে রাখতে গেলেও আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। শরীর যেন কখনোই ডিহাইড্রেট না হয় সেদিকে নজর রাখতে হবে। আমাদের শরীরের জল আমাদের মুখের ভেতর লালা তৈরি করে। এটি কিন্তু দাঁতের জন্য বেশ ভালো। আর যদি আপনার শরীরের জল কম হয় তাহলে কিন্তু যতটা পরিমাণ লালা শরীরের জন্য দরকার ততটা হবে না। নরম হয়ে যাবে দাঁত, এমনকি পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হলুদ হয়ে যাবে তাই, নিত্যদিন তিন থেকে চার লিটারের বেশি জল খাওয়ার চেষ্টা করুন।
- সবুজ শাক সবজি
আপনি আপনার দাঁত, মাড়িকে ভালো রাখতে চান তাহলে নিত্যদিন সবুজ শাক-সবজি খান। যেমন- পালং শাক, গাজর, ক্যাপসিকাম ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। যা আপনার শরীরে ভিটামিন বি-য়ের মাত্রা বাড়িয়ে তুলবে।
- ফল
আপেল, স্ট্রবেরি, আমলকির মতন ফল যদি পারেন রোজ খান। কারণ এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। যেগুলি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপেলে থাকে পটাশিয়াম, স্ট্রবেরি এবং ক্যানবেরি দাঁতের এনামেল তৈরি করতে সাহায্য করে। খেতে পারেন পেয়ারা এবং আমলকি। যেহেতু এতে ভিটামিন সি থাকে সেহেতু এগুলি আপনার মাড়ি ও দাঁতকে আরোও শক্ত রাখতে সাহায্য করবে।
- বাদাম
দাঁতের জন্য খুব ভালো বাদাম খাওয়া। বাদাম, কাজুবাদাম, পেস্তা, আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এতে আরজিনিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে। যা আপনার মুখের ভেতর এবং মাড়ি ভালো রাখতে সাহায্য করে।
- সামুদ্রিক খাবার
দাঁত এবং মাড়ি ভালো রাখতে নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন সামুদ্রিক খাবার। সামুদ্রিক খাবারে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার মাড়ি ভালো রাখতে সাহায্য করে, তাই দেরি না করে দাঁত উজ্জল ও পরিষ্কার রাখতে ও শক্ত রাখতে আপনি কিন্তু এই খাবারগুলি খেতেই পারেন।












Click it and Unblock the Notifications