Health Tips: অন্ত্র সুস্থ রাখতে রোজ কী খাবেন ভাবছেন, চিন্তা নেই, রইল টিপস
বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু পেটের সমস্যার জর্জরিত, পেট ব্যথা থেকে পেট ফাঁপা, পেট ফোলার সমস্যা প্রায় অনেকেরই লেগে রয়েছে। অন্ত্রের খেয়াল যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু পেটের অসুখ হবেই না।
চিকিৎসকরা বলছেন, অন্ত্র ভালো রাখতে আপনাকে নিয়মিত ফাইবার জাতীয় খাবার খেতে হবে। যেমন- গোটা ফলমূল, শাকসবজি ইত্যাদি। এতে খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে। অন্ত্র ভালো রাখতে কোন কোন খাবার রাখবেন খাদ্য তালিকায়।

- আপেল
আপেল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাছাড়া থাকে পেকটিন নামক একপ্রকার যৌগ। এটি খেলে হজম শক্তি ভালো হবে। হার্ট ভালো থাকবে। শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। তাই আপনি নিত্যদিন খেতে পারেন এই ফল।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন চিয়া বীজ খান তাহলে আপনার অন্ত্র ভালো থাকবে, খাবার ভালো হজম করতে পারবেন। কোষ্ঠকাঠিন্য সমস্যা কমবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
- দই
যদি আপনি অন্ত্র ভালো রাখতে চান তাহলে নিতদিন খাদ্য তালিকায় রাখুন দই। এটি খালে আপনার শরীর ভালো থাকবে, পেটের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। এতে প্রোবায়োটিক নামের এক প্রকার যৌগ থাকে।

- শাকসবজি
অন্ত্র ভালো রাখতে রোজ পাতে রাখুন শাকসবজি। এতে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিনথাকে। থাকে ফাইবারও। তবে শাক কিন্তু ভালো করে ধুয়ে তবেই রান্না করবেন। রান্নায় বেশি তেল খাবেন না।
- হোল গ্রেইন ফুডস
অন্ত্র ভালো রাখতে রোজ খান হোল গ্রেইন ফুডস। এই খাবারের তালিকায় রয়েছে ব্রাউন রাইস, আটা, ডালিয়া, ওটস ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই রোজ হোল গ্রেইন খাবার খান। এগুলি খেলে পেটের নানা সমস্যা অনায়াসে দূর করে দেওয়া যায়। এমনকী যাঁরা কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তাঁরাও সুস্থ থাকতে পারবেন। তাই আজ থেকে এগুলি শুরু করে দিন।
- আমলকী
অন্ত্র ভালো রাখতে আপনিও খেতে পারেন আমলকী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভারের জন্য খুব ভালো। শরীরের টক্সিন দূর করে আমলকী। যেকারণে প্রতিদিন ব্রেকফাস্টের আগে মধুর সঙ্গে মিশিয়ে একগ্লাস আমলকির রস সবার খাওয়া দরকার। তবে এই খাবারগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনেই খাবেন।












Click it and Unblock the Notifications