Health Tips: নতুন বছরে শরীরকে হেলদি রাখতে রোজ পাতে রাখুন এই সুপারফুডগুলি

পুরনোকে ভুলে নতুনকে স্বাগত জানান, মানে ২০২৩ সাল শেষের মুখে, আসছে ২০২৪। আর নতুন বছরকে আমরা সকলেই আনন্দের সঙ্গে স্বাগত জানাব। এসময় পার্টি-মজা আমরা সকলেই করি। তবে তার মাঝেই কিন্তু থাকে লোভনীয় খাবার খাওয়াও। খাওয়া দাওয়া ছাড়া কি আর পার্টি- মজা করা যায় বলুন! কিন্তু মজার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরের দিকেও।

শরীর ভালো থাকে বা যারা ডায়াবেটিস রোগীরা আছেন তাদের সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার এসময় আপনাকে স্বাস্থ্যকর খাবারের দিকে নজর রাখতে হবে। তাই নতুন বছরে সুস্থ রাখতে এই খাবারগুলি অবশ্যই খাদ্য তালিকা রাখবেন। দেখুন কোন কোন খাবার রয়েছে সেই তালিকায়।

Health

  • বাজরা

বাজরা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, বাজারা খেলে আপনার শরীর সুস্থ থাকবে, এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনের মতন গুণ রয়েছে। তাই আজ থেকেই এটি খান।

  • গ্রিক দই

বিশেষত যারা ওজন কমাবার চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই গ্রিক দই খাবেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ কম থাকে। তাছাড়াও দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোবায়োটিক, ফসফরাস, প্রোটিন, ক্যালোরি, ভিটামিন থাকে। এটি খেলে আপনার শরীরে এই উপাদানগুলির ঘাটতি থাকলে তাও মিটবে।

  • মিষ্টি আলু

যারা ডায়েট করছেন তারা আলুর পরিবর্তে মিষ্টি আলু খেতে পারেন। আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা আপনার রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে। আর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা আপনাকে হৃদরোগ থেকে বাঁচাবে, এমনকি কোলেস্টেরলের মাত্রাও কমবে।

  • স্যালাড খান

শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে স্যালাড খান, এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও খেতে পারেন আখরোট, বাদাম, কাজুবাদাম, ভিটামিন, এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা শরীরের জন্য খুব ভালো।

  • মটরশুঁটি

মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি থাকে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে। মটরশুঁটির সেদ্ধ করে আপনি স্যালাড খেতে পারেন। আবার যেকোনও রান্নাতে মটরশুঁটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে।

  • সবুজ শাক সবজি

নতুন বছরে শরীর সুস্থ রাখতে অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন সবুজ শাকসবজি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, থাকে ভিটামিন, প্রোটিন। নিত্যদিন এগুলি খেলে আপনার শরীরে পুষ্টিগুণ ঢুকবে। শরীর কখনোই খারাপ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+