Health Tips: শীতে হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম জাতীয় খাবার ছাড়াও পাতে রাখুন এগুলি
বর্তমান সময়ে তরুণরাও কিন্তু হাড়ের সমস্যায় ভুগছেন। এই ব্যথা একবার শুরু হলে সহজে তা কিন্তু আর থামতে চায় না। শীতকালে এই ব্যথা ক্রমশ বাড়তে থাকে। এই মরসুমে সকলেরই হাড় দুর্বল হয়ে যায়। কারণ এই সময়ে জীবনযাত্রা সকলেই একটু উল্টে-পাল্টে যায়। ঠান্ডার কারণে অনেকেই এই সময়ে জিমে যেতে পারেন না। ব্যায়াম করতে পারেন না, এতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।
শীতকালে সকলের এক গ্লাস করে দুধ খাওয়া নিত্যদিন উচিত, তবেই আপনাদের হাড় কিন্তু মজবুত থাকবে। তবে শুধু দুধেই হবে না। এসময় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ও খাদ্য তালিকায় সকলকে রাখতে হবে। আর কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে শীতকালে আপনার হাড় খুব মজবুত থাকবে, দেখুন।

- ভিটামিন ডি
যদি আপনি আপনার হাড় মজবুত করতে চান তাহলে ক্যালসিয়াম জাতীয় খাবার নিত্যদিন খান। সেই সঙ্গে অবশ্যই ডায়েটে রাখুন ভিটামিন ডি জাতীয় খাবার। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তে প্রতি মিলিমিটারে ৩০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকা দরকার, না হলে তাকে কিন্তু নানান সমস্যায় ভুগতে পারে। নিয়মিত সূর্যালোক তার গায়ে লাগানো দরকার। তাছাড়াও নিত্যদিন তাকে সবুজ শাকসবজি, মাছ, কমলালেবু, দুধ, বাদাম খাওয়া দরকার।
- জিঙ্ক ও ম্যাগনেসিয়াম
হাড় মজবুত রাখতে শুধুমাত্র ক্যালসিয়াম বা ভিটামিন ডি জাতীয় খাবার খেলেই হবে না। অবশ্যই পাতে রাখতে হবে জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। তবেই কিন্তু আপনার হাড় মজবুত থাকবে। এতে আপনার শরীর সুস্থ থাকবে। যেমন- শস্যজাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তাছাড়াও রাখতে হবে অ্যাভোকাডো এবং মরসুমের নানান ফল।
- প্রোটিন
হাড় মজবুত রাখতে প্রোটিনেরও কিন্তু খুব দরকার। তাই আপনি এই শীতকালে নিত্যদিন দই, পনির, চিকেন, মাটন, ডিম,সবুজ শাকসবজি, ফল ইত্যাদি খাদ্য তালিকায় অবশ্যই থাকবেন।
- ভিটামিন সি
ভিটামিন সি যে শুধুমাত্র আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে তা কিন্তু নয়। এটি কিন্তু আপনার হাড়ও মজবুত রাখতে সাহায্য করবে, তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। মিষ্টি ও টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই রোজ খান লেবু, কমলা, লেবু, আনারস, পেয়ারা, আমলকি।
- ব্যায়াম করুন
এগুলো খাবার পরেও শীতকালে কিন্তু আপনাকে নিত্যদিন শরীরচর্চা করতে হবে। জিমে না গেলেও নিয়ম করে আধঘন্টা থেকে ৪০ মিনিট ব্যায়াম করবেন। এতে আপনার শারীরিক পরিশ্রম হবে। শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications