Health Tips: শীতকালে সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা থেকে মুক্তি পেতে, হাড়, হার্ট ভালো রাখতে খান এগুলি

শীত কিন্তু ইতিমধ্যে পরতে শুরু করে দিয়েছে, আর এই শীতে সকলেরই কিন্তু সর্দি কাশি লেগেই থাকে। কারণ এসময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা একটু কমে যায়। আবার এসময় হার্ট ও হাড়ের দিকে বিশেষ যত্ন নিতে হয়, না হলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।

তাই এই শীতের মরসুমে আপনি যদি সুস্থ থাকতে চান, সর্দি-কাশি, ঠাণ্ডা লাগার থেকে মুক্তি পেতে চান, তাহলে এগুলি রোজ খেতে পারেন। দেখুন কী কী খাবেন।

Health Tips

  • কালো তিলের বীজ

কালো তিলের বীজ খাওয়া খুব ভালো ,এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার, ফসফরাস, থাকে। চিকিৎসকেরা বলছেন, শীতের মৌসুমে অনেকেরই জয়েন্টের ব্যথা হয়, পা ফুলে যায়, নানান সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলি থেকে মুক্তি দেবে কালো তিলের বীজ। অনেকের হার্টের সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপ থাকে, তারাও কিন্তু এটি খেতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এটি খেলে শরীর ভালো থাকবে ও মানসিক চাপে কমবে। এটি খেলে ওজন কমবে। সেই সঙ্গে আপনার ত্বক যদি শুষ্ক থাকে, বা যদি ত্বক খসখসে থাকে, তা থেকেও কিন্তু মুক্তি মিলবে।

  • গোলমরিচ

গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, আমরা প্রায় যেকোনও রান্নাতে কিন্তু গোলমরিচ দিয়ে খাই, জানেন কি গোলমরিচে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ফসফরাস, ভিটামিন বি ৬, জিঙ্ক, সোডিয়ামের মতন উপাদান। তাই এটি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। এই শীতের মরসুমে যদি আপনি রোজ গোলমরিচ খান তাহলে কিন্তু সর্দি কাশি একদমই হবে না। শুধু তাই নয়, এখানে পিপারিন নামক এক প্রকার যৌগ থাকে, আপনার যদি কাশি হয় তা থেকেও মুক্তি পাবেন।যেকোনও সংক্রমণ আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না। গোলমরিচে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি শরীরের জন্য খুব ভালো। যদি আপনি রোজ খান তাহলে আপনার আর্থ্রারাইটিস বা বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন। এতে থাকে অ্যান্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য, আবার কাঁচা গোলমরিচ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যাদের গ্যাস-অম্বলের সমস্যা রয়েছে বা পেট ফুলে থাকে তারাও কিন্তু গোলমরিচ খেতে পারেন।

  • কালো কিশমিশ

কালো কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি থাকে। তাই নিত্যদিন আপনিও খাদ্য তালিকায় রাখুন কালো কিশমিশ। সেই ক্ষেত্রে এটি যদি আপনি সারা রাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে খান আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। এমনকি অস্টিওপরোসিস রোগের ঝুঁকি কমবে। কালো কিশমিশ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার ত্বককে ভালো রাখবে। শুধু তাই নয়, এটি শীতকালে রোজ খেলে কাজের কাজ করার ক্ষমতা কমে যায় বা কাজের ইচ্ছা থাকে না। অলস লাগে নিজেকে, এসময় যদি খালি পেটে দু’চারটে কালো কিশমিশ খেতে পারেন, তাহলে কিন্তু সারাদিন সব কাজেই বেশ জোস পাবেন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+