Health Tips: ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন, শরীরে নেই তো আয়োডিনের ঘাটতি, কী খেয়ে মেটাবেন

Health Tips: প্রতিটি মানুষের শরীরে যেমন ভিটামিন, প্রোটিনের প্রয়োজন, ঠিক তেমনই আয়োডিনও কিন্তু খুব দরকার। আয়োডিনের ঘাটতি যদি কোনও মানুষের শরীরে থাকে, তাহলে নানান সমস্যার শিকার হতে হয়। আর এই কারণে মস্তিষ্কের সমস্যা দেখা দেয়। এটি মূলত হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে।

শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে আয়োডিন কিন্তু বিশেষভাবে কাজ করে। আবার গর্ভবতী মহিলাদেরও কিন্তু শরীরে আয়োডিনের ঘাটতি হলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেলে আপনার শরীরে কখনোই আয়োডিনের ঘাটতি হবে না, দেখুন সেই খাবারের তালিকায় কী কী খাবার রয়েছে।

Health Tips

  • দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত যেকোনও খাবারে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, তাই আপনার শরীরে যদি আয়োডিনের ঘাটতি থাকে এটি কিন্তু আপনি রোজ খেতে পারেন। আবার আপনি রোজ পনির খেতে পারেন। পনির হালকা ফ্রাই করেও খেতে পারেন। পনির খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।

  • ডিম

ডিম খাওয়া শরীরের জন্য খুব, এই পুষ্টিকর খাবার ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে, এটি স্বাস্থ্যকর খাবারের মধ্যেও একটি। এতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে।

  • সামুদ্রিক খাবার

আপনি কি জানেন আপনার শরীরে আয়োডিনের ঘাটতি পূরণ করতে পারে সামুদ্রিক খাবার। শুনে অবাক হচ্ছেন। সামুদ্রিক যেকোনও খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই খাদ্য তালিকায় আপনিও রোজ রাখতে পারেন সামুদ্রিক খাবার। যদি পারেন চিংড়ি মাছ রোজ খেতে পারেন।

  • মাছ

আয়োডিনের প্রধান উৎস হল মাছ। মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে ক্যালোরির পরিমাণ কম। তাছাড়াও এতে থাকে পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি, ২, আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি হার্টের জন্যও খুব ভালো। যে ব্যক্তি নিত্যদিন এটি খান তাদের হৃদরোগের সম্ভাবনা থাকে না এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কম।

  • দই

দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। দই হল প্রোবায়োটিক একটি খাবার। এতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, এতে থাকে ক্যালসিয়াম ও প্রোটিন। তাই হজম শক্তি ভালো রাখতে দই খেতে পারেন। তাই নিত্যদিন খাদ্য তালিকায় অল্প পরিমাণে দই আপনিও রাখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+