Health Tips: সর্দি-কাশিতে নাজেহাল, রোজ পাতে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারগুলি

Health Tips: শীতকালে আসতে আর বেশি দিন বাকি নেই, তাছাড়া বর্ষাকালেও রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের প্রায় একটু কমে যায়। এসময় সর্দি কাশি লেগেই থাকে সকলের। আবার এমন অনেকে রয়েছেন যাদের বারো মাসই সর্দি কাশি লেগে থাকে। সর্দি কাশি হলে বড্ড বিরক্ত লাগে, কাজে মন বসে না, শরীরে জ্বর জ্বর লাগে। আবার গা হাত পা যন্ত্রণা হয়।

যদি সর্দি কাশিতে সবসময় ভোগেন, আর এর থেকে মুক্তি পেতে চান। তাহলে নিত্যদিন খাদ্য তালিকা রাখতে পারেন এই খাবারগুলি। চিকিৎসকেরা বলছেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার সর্দি কাশি থেকে মিলবে রেহাই। কোন কোন ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন পাতে, দেখুন।

Health Tips: papaya

  • পেঁপে

পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। পেট ভালো থাকবে। অন্ত্র পরিষ্কার থাকবে, সেই সঙ্গে ত্বক এবং চুলের জন্য খুব উপকারী পেঁপে।

  • ব্রকলি

ব্রকলি মূলত শীতকালীন সবজি। বারো মাসই এই সবজি পাওয়া একটু কষ্টকর। তবে জানেন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এতে। যদি আপনি নিত্যদিন ব্লকলি খান তাহলে আপনার শরীরে ভিটামিন সিয়ের কোনও ঘাটতি থাকবে না। সেইসঙ্গে হু হু করে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। সর্দি কাশি থেকেও মিলবে রেহাই।

Health Tips: guava

  • পেয়ারা

বারোমাসই কিন্তু পেয়ারা পাওয়া যায়। পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার শরীরে হাত পায়ে ব্যথা কমবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যাতে বাতের ব্যথা রয়েছে। তারাও সেটা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে ত্বকও থাকবে খুব উজ্জ্বল।

  • কমলালেবু

যেকোন লেবুতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যেহেতু আর শীতকাল আসতে বেশি দিন বাকি নেই, তাই এই শীতকালে আপনারা কিন্তু জমিয়ে খেতে পারেন কমলালেবু, আর সর্দি কাশি থেকে মুক্তি পেতেও খেতে পারেন কমলালেবু।

  • ক্যাপসিকাম

যদি আপনি নিত্যদিন ক্যাপসিকাম খান তাহলে আপনার শরীরে ১৬৯ শতাংশ ভিটামিন সি ঢুকবে। এটি শরীরের জন্য খুব উপকারী। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। হাড় মজবুত থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সর্দি কাশি থেকে মুক্তি পাবেন।

  • রসুন

রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ইমিউনিটি পাওয়ার বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, রসুনের প্রচুর পরিমাণে অ্যালিসিন নামক একটি সালফার যৌগ। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত রসুন খেলে কমবে আপনার ব্লাড প্রেসারও। তাছাড়া রসুন খেলে সর্দি কাশিও দূর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+